
শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের মাঠের লড়াই। এবার শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। ৪৮ দলের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ বত্রিশের সমীকরণ। এখন আর কোনো ভুল করার সুযোগ নেই—হারলেই বিদায়, আর জিতলে মিলবে শেষ ষোলোর টিকিট।
এবারের শেষ বত্রিশের সূচিতে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। যার মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে লাতিন পরাশক্তি ব্রাজিল ও এশিয়ান জায়ান্ট জাপানের মধ্যকার দ্বৈরথটিতে। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কেপ ভার্দের বিপক্ষে এবং ফ্রান্সের পরীক্ষা নেবে লড়াকু সুইডেন।
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ২৮ জুন | দক্ষিণ আফ্রিকা-কানাডা | রাত ১ টা | লস অ্যাঞ্জেলেস |
| ২৯ জুন | ব্রাজিল-জাপান | রাত ১১ টা | হিউস্টন |
| ২৯ জুন | জার্মানি-প্যারাগুয়ে | রাত ২ টা ৩০ | বোস্টন |
| ৩০ জুন | নেদারল্যান্ডস-মরক্কো | সকাল ৭ টা | গুয়াদালাহারা |
| ৩০ জুন | আইভরি কোস্ট-নরওয়ে | রাত ১১ টা | ডালাস |
| ৩০ জুন | ফ্রান্স-সুইডেন | রাত ৩ টা | নিউ জার্সি |
| ১ জুলাই | মেক্সিকো-ইকুয়েডর | সকাল ৭ টা | মেক্সিকো সিটি |
| ১ জুলাই | ইংল্যান্ড-ডিআর কঙ্গো | রাত ১০ টা | আটলান্টা |
| ১ জুলাই | বেলজিয়াম-সেনেগাল | রাত ২ টা | সিয়াটল |
| ২ জুলাই | যুক্তরাষ্ট্র-বসনিয়া | সকাল ৬ টা | সান ফ্রান্সিসকো |
| ২ জুলাই | স্পেন-অস্ট্রিয়া | রাত ১ টা | লস অ্যাঞ্জেলেস |
| ৩ জুলাই | পর্তুগাল-ক্রোয়েশিয়া | ভোর ৫ টা | টরন্টো |
| ৩ জুলাই | সুইজারল্যান্ড-আলজেরিয়া | সকাল ৯ টা | ভ্যাঙ্কুভার |
| ৩ জুলাই | অস্ট্রেলিয়া-মিসর | রাত ১২ টা | ডালাস |
| ৪ জুলাই | আর্জেন্টিনা-কেপ ভার্দে | ভোর ৪ টা | মায়ামি |
| ৪ জুলাই | কলম্বিয়া-ঘানা | সকাল ৭ টা ৩০ | কানসাস সিটি |

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার গল্প আরও আগেই জেনেছেন লাতিন আমেরিকার দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলাররাও। বিশেষ করে কাতার বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনে দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে। এমিলিয়ানো মার্তিনেস যেন সে ভালোবাসারই বহিঃপ্রকাশ...
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। কেপ ভার্দের চেয়ে শক্তির বিচারে বেশ এগিয়ে আলবিসেলেস্তেরা। এরপরও আফ্রিকান দলটিকে হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শক্তিতে এগিয়ে থাকলেও শেষ ৩২-এর ম্যাচের আগে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।
১ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপ ব্যস্ততায় সময় কাটছে কোডি খাকপোর। ‘এফ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ডাচরা। শেষ ৩২-এর ম্যাচে আগামী ৩০ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। তার আগে এক হৃদয়বিধারক খবর পেলেন দলটির তারকা ফুটবলার কোডি খাকপো।
২ ঘণ্টা আগে
শতভাগ জয়েই ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা। গ্রুপসেরা হয়েই নকআউট খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। যেখানে তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক দেখানো দল কেপ ভার্দে। তার আগে একটা পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে