
ওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
কাঁধের পেশির চোটে ভুগছেন স্টোকস। ইসিবির চিকিৎসা বিভাগের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষার পর গ্রেড-থ্রি চোট বলা হয়েছে। যেটা বেশ গুরুতর চোটই বলা যায়। স্টোকসকে দ্রুত সময়ে বোলিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনাও কম।
চতুর্থ টেস্টের দল থেকে ইংল্যান্ড একাদশে এনেছে ৪টি পরিবর্তন। সুযোগ পেয়েছেন জ্যাকব বেথেল, গাস আটকিনসন, জেমি ওভারটন ও জশ টাং। জফরা আর্চার ও ব্রাইডন কার্সকে টানা খেলার ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে, আর লিয়াম ডসনকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। স্পিন বিভাগে থাকছেন কেবল বেথেল ও জো রুট। দলের পেস আক্রমণ তুলনামূলক অনভিজ্ঞ হলেও নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ক্রিস ওকস। দলের বাকি তিন পেসার মিলে খেলেছেন কেবল ১৮টি টেস্ট।
স্টোকস বুধবার সকালে ওভালে পৌঁছান এবং ব্যাটার হিসেবে খেলার পরিকল্পনাও করেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও মেডিকেল টিমের সঙ্গে আলোচনার পর কিছু সময় একা চুপচাপ বসে থাকেন। তারপর খেলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। চোট প্রসঙ্গে স্টোকস বলেন, ‘আঘাত আরও গুরুতর হওয়ার ঝুঁকি অনেক বেশি (খেললে)। এটা খুবই হতাশাজনক (খেলতে না পারা)।’
ইংল্যান্ড বোর্ড সরাসরি আঘাতের ধরন সম্পর্কে জানায়নি, তবে বোঝা যাচ্ছে এটি গ্রেড-থ্রি ধরনের পেশির টান, যার জন্য অন্তত ছয় সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন। তিনি এই গ্রীষ্মে আর কোনো ম্যাচ খেলবেন না এবং আগামী ২১ নভেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অ্যাশেজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।
ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে স্টোকস ১১ ওভার বল করেছিলেন, প্রতি স্পেলে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিলেন, কাঁধ চেপে ধরছিলেন। পরদিন সকালে উঠে তার ব্যথা আরও বেড়ে যায়, স্ক্যান রিপোর্টে বড় ধরনের পেশি ছিঁড়ে যাওয়ার প্রমাণ মেলে। টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ওভার বোলিং করেছেন এই সিরিজে। ১৪০ ওভার বোলিং করেছেন ৪ টেস্টে। ব্যাটিং-বোলিংয়ে অবদান রেখে দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।
নিজেদের নিবেদন নিয়ে স্টোকস বলেন, ‘আমি মাঠে নামলে সব উজাড় করে খেলি। ইংল্যান্ডের জার্সি গায়ে দেওয়া, দলের জন্য লড়াই করা, জেতার মানসিকতা—এটাই আমার কাছে সবকিছু।’
পঞ্চম টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস আটকিনসন, জেমি ওভারটন ও জশ টাং।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে