
ফুটবলে তাঁরা অবহেলিত। কোচ পিটার বাটলারের কাছে জাতীয় দলের দরজা তাঁদের জন্য বন্ধ। সেই সাবিনা খাতুনদের হাত ধরে এবার সাফ ফুটসালে শিরোপা জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেন সাবিনা-কৃষ্ণারা।
থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ ৩ মিনিটে মালদ্বীপ লিড পেয়ে যায় মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে। মালদ্বীপের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। পিছিয়ে পড়ার পরপরই সাবিনা দূরপাল্লার নিখুঁত ফ্রি-কিকে সমতা ফেরান। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে কয়েক মিনিট পরই সার্কেলের বাইরে থেকে আবারও ফ্রি-কিক নিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য।
ম্যাচের ১৯ মিনিটের আগপর্যন্ত মাত্র ৫ মিনিটে ৪টি গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার পাসে কৃষ্ণার গোল এবং কৃষ্ণার পাস থেকে লিপির গোল ছিল দর্শনীয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লিপি ও নওশন জাহানের দুই গোলে ব্যবধান দাঁড়ায় ৬-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দূরপাল্লার বুলেট শটে সাবিনা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। চতুর্থ গোলও আদায় করে নিতে বেশি সময় নেননি। এরপর গোল উৎসবে যোগ দেন মাতসুশিমা সুমাইয়া ও নীলুফার ইয়াসমিন নীলা। ৩০ মিনিটে লিপি আক্তারও পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
শেষ দিকে কৃষ্ণা রানীর দারুণ ফিনিশিং এবং মেহেরুনের অভিষেক গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। ৩৬ মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভীন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ালে ১৪-২ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাবিনার নেতৃত্ব ও লিপির হ্যাটট্রিকে এটি বাংলাদেশের ফুটসাল ইতিহাসে এক ঐতিহাসিক বিজয়।
৭ দলের টুর্নামেন্টে ৬ ম্যাচ শেষে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করল বাংলাদেশ। সাফের বাইলজ অনুযায়ী, সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে তুলে দেওয়া হবে শিরোপা।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে