
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হবে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের নিজেদের প্রমাণ করতে এটাই শেষ সুযোগ বলা যায়। অথচ চ্যাম্পিয়নস ট্রফির অধিনায়ক শান্ত বিপিএলে ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না।
এবারের বিপিএলে শান্ত খেলছেন ফরচুন বরিশালের হয়ে। দলটি এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। টানা পাঁচ ম্যাচ জিতেছে। অথচ তিনি সবশেষ চার ম্যাচে একাদশেই সুযোগ পাননি। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, ‘সেরাটা এখনো আসছে।’ মিরপুরে আজ সংবাদ সম্মেলনে যখন খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ এসেছেন, তখন এসেছে শান্তর প্রসঙ্গ। মিরাজ বলেন,‘দেখুন, আপনি যেটা বললেন এটা সম্পূর্ণ তাদের দলের সমন্বয়ের ব্যাপার। দলে (ফরচুন বরিশাল) যাঁরা আছেন, তাঁরাই বলতে পারবেন। এখানে ত্মবিশ্বাসের ব্যাপার আছে। দিনশেষে যেহেতু সে (শান্ত) ম্যাচ খেলছে না, সেক্ষেত্রে একজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়বে।’
এবারের বিপিএলে বরিশাল খেলেছে ১০ ম্যাচ। তবে শান্ত সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। একটা ডাকও মেরেছেন। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। মিরাজের মতে শান্তর আরও ভালো খেলা উচিত ছিল এবারের বিপিএলে। খুলনা টাইগার্সের অধিনায়ক বলেন, ‘এখান থেকে সে কীভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছে, কীভাবে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, সেটার ব্যাপারে হয়তো সে সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, তার (শান্ত) সঙ্গে কথা হয়েছে। সে পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল। আমরা দেখেছিলাম। কিন্তু সে যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারেনি।’
লিগ পর্বে ফরচুন বরিশালের এখনো দুই ম্যাচ বাকি। যার মধ্যে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। যদি প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ওঠে, তাহলে একাধিক ম্যাচ খেলার সুযোগ থাকছে। শান্ত সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারবেন বলে আশা করেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি আশাবাদী যে সে যখন খেলবে, অবশ্যই পারফর্ম করবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এক-দুইটা রান যদি করতে পারে, তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকবে।’

ঘানার রক্ষণাত্মক কৌশলের গোলকধাঁধায় হারিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের অবিশ্বাস্য এক মিস এবং ও'রেইলির শট ক্রসবারে লাগার নাটকীয়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের দলকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও ব্ল্যাক স্টারদের জমাট ‘লো ব্লক’ ভাঙতে না পারার চরম হতা
১ ঘণ্টা আগে
বাইরের সমালোচনা কিংবা সমসাময়িক অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা যে এই মুহূর্তে তাঁর একদমই পছন্দ নয়, সেটি তাঁর আচরণেই স্পষ্ট ছিল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মাঝপথেই বড় এক ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
৩ ঘণ্টা আগে
ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা একটা মজার প্রতিবেদন প্রকাশ করেছে তাদের দলের নকআউটের সম্ভাব্য সূচি নিয়ে। প্রতিবেদনের শিরোনাম—‘গ্রুপে ১ম, ২য় নাকি ৩য়—ব্রাজিলের ম্যাচের দিন কাজে বেশি ছুটি পেতে কোন ফল সমর্থন করবেন?’ কেন এই প্রতিবেদন, সেটির ব্যাখ্যায় গ্লোবো লিখেছে, ‘বিশ্বকাপের গ্রুপপর্বে...
৩ ঘণ্টা আগে