
আর্জেন্টিনার আরও এক ম্যাচ। আবারও লাইমলাইট লিওনেল মেসির ওপর। ডালাসে গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তছনছ করে দিয়েছেন অসংখ্য রেকর্ড। পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক মাধ্যম—সব জায়গাতেই চলছে তাঁর বন্দনা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জ্লাতান ইবরাহিমোভিচ।
ডালাসে গত রাতে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের পুরোটা জুড়েই ছিলেন মেসি। আর্জেন্টাইন সমর্থকেরা তো বটেই, প্রতিপক্ষ অস্ট্রিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যেও গ্যালারিতে দেখা গেছে ‘মেসি-উন্মাদনা।’ জোড়া গোল করে এবারের বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেই করেছেন ৫ গোল। যা অনেকে তাঁদের পুরো বিশ্বকাপ ক্যারিয়ারেই করতে পারেন না। এই অনেকেরই একজন ইবরাহিমোভিচ। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে ইবরাহিমোভিচ বলেন, ‘দুই ম্যাচে ৫ গোল করেছে সে। আর দুই বিশ্বকাপ খেলেও আমার গোলসংখ্যা শূন্য। তার জন্য খুবই খুশি।’
আগামীকাল ৩৯ বছর পূর্ণ করবেন মেসি। কোটি কোটি ফুটবলপ্রেমীর ফেসবুকের টাইমলাইন পূর্ণ হয়ে উঠবে তাঁর জন্মদিন নিয়েই। তবে ভক্ত-সমর্থকদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার আগেই অগ্রিম উপহার গত রাতেই দিয়েছেন তিনি। করেছেন জোড়া গোল। ৩৮ মিনিটে ফাকুন্দো মেদিনার পাস থেকে বাঁ পায়ের শটে মেসি যে গোল করেছেন, তা মনে করিয়ে দেয় ১৫-২০ বছর আগের বার্সেলোনার সেই মেসিকেই।
ডালাসে গতকাল শেষ মুহূর্তেও দেখা গেছে ‘মেসি-ম্যাজিক’। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড করলেন নিজের দ্বিতীয় গোল। হুলিয়ান আলভারেস অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগারকে একা পেয়েও পারেননি গোল করতে। ফিরতি সুযোগে মেসি প্রথমবার গোল করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু দ্বিতীয় দফায় নাটমেগ করে গোল করেছেন। দুইটা গোলের পরই আর্জেন্টাইন ফরোয়ার্ড যেভাবে বাঁধভাঙা উদযাপন করেছেন, তাতে মনে হয়েছে বয়সটা তাঁর কাছে কেবলই সংখ্যা।
মেসিকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর ইবরাহিমোভিচ যেন বলার ভাষাই হারিয়ে ফেলেছেন। সুইডেনের সাবেক ফরোয়ার্ড ফক্স স্পোর্টসকে বলেন, ‘কয়েক দিনের মধ্যেই তার জন্মদিন। তাকে উপভোগ করতে দিন। কারণ, আমরা সবাই তার খেলা উপভোগ করছি। অসাধারণ, একেবারেই অসাধারণ—এটা বর্ণনা করার মতো কোনো শব্দই নেই।’
মেসি গতকাল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দুটি রেকর্ড ভেঙে দিলেন। ১৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। দুইয়ে থাকা ক্লোসার গোল ১৬। আর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ডও মেসির। ১৭ ম্যাচ জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ক্লোসা পেয়েছেন ১৬ জয়। মেসিকে গত রাতে প্রশংসায়ও ভাসিয়েছেন ক্লোসা।

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড—গত রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত এই তিন তারকার জোড়া গোল দেখেছে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার পর ফ্রান্স, নরওয়েও নিশ্চিত করেছে শেষ বত্রিশের টিকিট। পরবর্তীতে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া। রাতে মাঠে নামবে পর্তুগাল-উজবেকিস্তান। ডিআর ক
১ ঘণ্টা আগে
নবাগতদের বিশ্বকাপ খেলতে এসে এবার চমক দেখানো যেন এক রকম নিয়মে পরিণত হয়েছে। কেপ ভার্দে রুখে দিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে। আর গোলরক্ষক এলয় রুমের বীরত্বে ইকুয়েডরের বিপক্ষে ড্র করে কুরাসাও। সানফ্রান্সিসকোতে আজ জর্ডান তেমন কিছু করার অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা মধ্
২ ঘণ্টা আগে
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বাঁ পায়ের জাদুতে শুধু গোলের পর গোল করে রেকর্ড ভেঙেচূড়ে দেওয়াই নয়। ৩৯ ছুঁইছুঁই মেসি যেভাবে খেলছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। গত রাতে যেভাবে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তা মেসি বলেই সম্ভব। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে নিয়ে কথা বলতে
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার বড় অংশজুড়েই থাকে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের চিরায়ত তর্ক। আগে তর্ক-বিতর্ক সাধারণত সীমাবদ্ধ থাকত চায়ের কাপে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এখন ট্রল, ব্যঙ্গ-রসিকতার ধরন বদলে গেছে। রিলস, ভিডিও, ফটোকার্ড, স্ট্যাটাসে চলে সব ‘আক্রমণ’।
৪ ঘণ্টা আগে