
খুব বেশি দিন আগের ঘটনা নয়। জিম্বাবুয়ের বুলাওয়েতে এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা টসের সময় হাত মেলাননি। পাঁচ মাস পর এবার ম্যানচেস্টারে দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যানচেস্টারে এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ টসের সময় কয়েন ওপরে তোলেন হারমানপ্রীত। টস জেতেন জ্যোতি। তবে রীতি অনুযায়ী করমর্দন করার থাকলেও জ্যোতি এড়িয়ে গেছেন। টস জেতার পর ব্যাটিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের বিপক্ষেও একই একাদশ নিয়ে খেলছে জ্যোতির দল।
টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের এখন হাতে থাকা দুটি ম্যাচই জিততে হবে। হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচের মধ্যে। আজ ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে নেমে ফের ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। ভারতকে দিয়েছে ১৩৭ রানের লক্ষ্য।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের শেষ বলে দিলারা আক্তারকে (৪) ফেরান রেনুকা সিং। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৫১ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ আটকে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানে। যার মধ্যে ১৪ রানেই পড়েছে দলের পঞ্চম থেকে অষ্টম উইকেট।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া। ৩১ বলের ইনিংসে মেরেছেন ৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। ভারত ও দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট ৪। তবে নেট রানরেটের কারণে তাদের অবস্থান ভিন্ন। দুই, তিন ও চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের নেট রানরেট +২.৫১১, -০.৫৪৬ ও -০.৬৪১। ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া।
কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ ওয়ানের পাকিস্তান ও নেদারল্যান্ডস পাঁচ ও ছয়ে অবস্থান করছে। দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তারা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।
এর আগে জানুয়ারিতে বুলাওয়েতে যুব বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জাওয়াদ আবরার হাত মেলাননি। সেই ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৪ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১০ ঘণ্টা আগে