
কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর এবার রাউন্ড অব সিক্সটিনে মিসরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশে পরিবর্তন আনার কথা ভাবছেন লিওনেল স্কালোনি—এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
আটালান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনা-মিসর ম্যাচ শুরু হবে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায়। প্রতিবেদনে বলা বলা হয়েছে, কেপ ভার্দে ম্যাচের একাদশ থেকে প্রতিটি লাইনে অন্তত একটি করে পরিবর্তন আনতে চান স্কালোনি। মিসরের বিপক্ষে এর বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম।
শেষ ষোলোর ম্যাচের আগে আগামীকাল ক্লোজড-ডোর অনুশীলন করবে আর্জেন্টিনা। প্রতিবেদনে বলা হয়েছে, এরপর একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্কালোনি। তবে বর্তমান পরিস্থিতি বলছে, সর্বোচ্চ তিনটি পরিবর্তন আসছে আলবিসেলেস্তেদের একাদশে। দলে কাঠামোগত পরিবর্তনের চেয়ে নির্দিষ্ট কিছু পজিশনে সমন্বয় করার দিকেই নজর দিচ্ছে কোচিং স্টাফ।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে কেন্দ্রীয় স্ট্রাইকার হিসেবে কে খেলবেন সেটাই এখন বড় প্রশ্ন। চোট কাটিয়ে হুলিয়ান আলভারেস ফিরলেও পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পান লাওতারো মার্টিনেস। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও পরবর্তী ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি ইন্টার মিলান তারকা। অন্যদিকে বদলি হিসেবে নামা আলভারেসও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে মিসরের বিপক্ষে শুরুর একাদশে কে থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
লেফট ব্যাক পজিশন নিয়েও দ্বন্দ্বে রয়েছেন স্কালোনি। ফাকুন্দো মেদিনা সেরা ৩২-এর ম্যাচে ভালো পারফরম্যান্সের পর জায়গা ধরে রেখেছেন। তবে পুরো টুর্নামেন্টে নিয়মিত শুরুর একাদশে থাকা নিকোলাস তালিয়াফিকোকে একাদশে ফেরানো হতে পারে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। কেপ ভার্দের বিপক্ষে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভুগতে হয়েছে তাঁকে। তাই ম্যাচের আগে তালিয়াফিকোর ফিটনেসের বিষয়টিও এখন আলোচনার বিষয়।
মিডফিল্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুরুর একাদশে জায়গা পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গনসালেস। সে ক্ষেত্রে জায়গা হারাতে পারেন থিয়াগো আলমাদা। তাঁর পরিবর্তে আক্রমণভাগ সামাল দেবেন গনসালেস। অন্যদিকে পারেদেস খেলবেন কেন্দ্রীয় মিডফিল্ডে।

হ্যান্ড অব গড নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ নেই। ১৯৮৬ বিশ্বকাপে আসতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে ইংলিশদের ম্যাচের আগে আবারও সামনে এল আর্জেন্টাইন কিংবদন্তির হ্যান্ড অব গড গোল।
২৪ মিনিট আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়ুস জুনিয়র ও আরলিং হালান্ড। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির হয়ে একাধিক হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হওয়া এই দুই তারকা এবার আন্তর্জাতিক মঞ্চে একে অপরের বিপক্ষে খেলতে নামছেন।
১ ঘণ্টা আগে
২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। শেষ ষোলোর ম্যাচে রাতে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের ফেবারিটের তালিকায় থাকা ব্রাজিল। নরওয়ে কোচ স্টেল সোলবাকেন অবশ্য প্রতিপক্ষের কথা ভেবে ভয় পাচ্ছেন না। ব্রাজিলকে খুব বড় মাপের দল মনে করেন না তিনি।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচের ঘটনাপ্রবাহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো। তাঁর অভিযোগ, গোলের পর উদযাপন করতে গিয়ে সময় নষ্ট করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে