
হ্যান্ড অব গড নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ নেই। ১৯৮৬ বিশ্বকাপে আসতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে ইংলিশদের ম্যাচের আগে আবারও সামনে এল আর্জেন্টাইন কিংবদন্তির হ্যান্ড অব গড গোল।
এবারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় আসতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড। আসতেকায় আরেকটি ম্যাচের আগে ১৯৮৬ বিশ্বকাপের হ্যান্ড অব গডের প্রতিশোধ নেওয়ার মানসিকতা নেই বলে জানালেন দলটির প্রধান কোচ টমাস টুখেল।
টুখেল বলেন, ‘সেই গোলটি সবারই মনে আছে। আসতেকা স্টেডিয়ামের ইতিহাসে এটি একটি আইকনিক গোল। ইংল্যান্ডের জন্য সেটি ছিল বিশাল হতাশার মুহূর্ত। ঘটনাটি এখনো কষ্ট দেয়। কিন্তু আমরা এখানে প্রতিশোধ নিতে আসিনি। এটি তো একই প্রতিপক্ষও নয়। আমরা এখানে এসেছি দারুণ ইতিবাচক মানসিকতা নিয়ে।’
৪০ বছর আগের সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে স্বীকৃতি পাওয়া সেই গোল পরে হ্যান্ড অব গড বা ঈশ্বরের হাত নামে ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্তে পরিণত হয়। ওই ম্যাচে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা।
চার দশক পর একই স্টেডিয়ামে ফিরে ইংল্যান্ড কি সেই ঘটনার প্রতিশোধের তাড়না অনুভব করছে—এমন প্রশ্নের জবাবে টুখেল পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, অতীতের সেই স্মৃতি বর্তমান ম্যাচের সঙ্গে মেলাতে চান না তিনি।

আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
৩৩ মিনিট আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
২ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২ ঘণ্টা আগে