
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির প্রশংসা করেছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে মেসির উপস্থিতিতে ভীত নন তিনি। বরং নিজেদের সামর্থ্য, ভারসাম্য ও দলীয় ঐক্যের ওপরই আস্থা রাখছেন এই গোলরক্ষক।
বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি টমাস টুখেলের দলের সামনে। সেই লক্ষ্য পূরণে নিজেদের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী পিকফোর্ড।
মেসিকে নিয়ে প্রশ্ন করা হলে ইংল্যান্ডের এই গোলরক্ষক বলেন, ‘মেসিকে নিয়েই সবাই কথা বলবে, কারণ সে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা। কিন্তু আমাদের স্কোয়াডে যে সামর্থ্য ও প্রতিভা আছে, সেটাও ভুলে গেলে চলবে না। আক্রমণভাগ, রক্ষণভাগ, দলীয় ঐক্য—সবই আমাদের আছে। বুধবার মাঠে সেটাই আমাদের দেখাতে হবে।’
ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই ঘিরে অতীতের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা থাকলেও সেদিকে মন দিতে চান না পিকফোর্ড। তার কাছে এটি কেবল ফাইনালে ওঠার লড়াই, ‘এটা শুধু একটি ফুটবল ম্যাচ। আমাদের পুরো মনোযোগ এখন শুধু ইংল্যান্ডকে নিয়েই। নিজেদের সেরাটা খেলেই আরেকটি শীর্ষ দলকে হারাতে চাই। ফাইনালে ওঠার লড়াইয়ে আমরা তাদের বিপক্ষে খেলব, আর এটা একটা ফুটবল ম্যাচ।’
ম্যাচটি অতিরিক্ত সময় বা পেনাল্টি শুটআউটে গড়ালেও ইংল্যান্ড প্রস্তুত বলে জানিয়েছেন পিকফোর্ড, ‘৯০ মিনিট, ১২০ মিনিট কিংবা পেনাল্টি—যাই হোক না কেন। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এটা আমাদের বিপক্ষে তারা—শেষ পর্যন্ত কে জিতবে, সেটাই দেখা যাবে। সে জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে আর্জেন্টিনা সরকার। আগামীকাল দিবাগত রাত ১টায় বুধবার যুক্তরাষ্ট্রের আটালান্টায় হতে যাওয়া ম্যাচে বারাস ব্রাভাস নামে পরিচিত আর্জেন্টিনার সহিংস সমর্থক গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়ে
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। সে ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ফাইনালের লক্ষ্যে মাঠে নামার আগে এরই মধ্যে কানসাস সিটি ছেড়েছে লা আলবিসেলেস্তেরা। তার আগে কানসাসকে বিদায়ে জানিয়ে বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
২ ঘণ্টা আগে
এবারের ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে ফুটবল মহলে। তবে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের মতে, এই পরিসংখ্যানকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। সে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন রেফারি ইসমাইল এলফাথ। বিবৃতিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগে