Ajker Patrika

গোয়ায় মেয়েদের সাফে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান

ক্রীড়া ডেস্ক    
গোয়ায় মেয়েদের সাফে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান
২০২৪ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইল ছবি

ছেলেদের টুর্নামেন্টের নিশ্চয়তা না দিলেও ধারাবাহিকভাবে মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পরপর দুবার নেপালের কাঠমান্ডুতে হওয়ার পর এ বছর মেয়েদের সাফ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল গত বৃহস্পতিবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক চিঠিতে লিখেছেন, ‘সাফভুক্ত সাত সদস্য দেশের জাতীয় নারী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এই আঞ্চলিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’

মেয়েদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন সাবিনা–ঋতুপর্ণারা। ২০২২ সালেও দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই আবারও নেপালকে হারায় বাংলাদেশ। গোয়ায় তাই এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নামতে হবে।

গোয়া এর আগে ১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন করেছিল। তবে ফাতোর্দার নেহরু স্টেডিয়ামে এই প্রথম নারী চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।’

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। বাংলাদেশ-নেপাল ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

হিজবুল্লাহর লাগাম টানতে চায় লেবাননের রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনীর না

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত