
এবারের বিশ্বকাপে মাঠের লড়াই তো রোমাঞ্চকর হচ্ছেই। বিশেষ করে নকআউট পর্বে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। শুধু কি মাঠের পারফরম্যান্স! মাঠের বাইরের বিভিন্ন ঘটনা নিয়েও চলছে আলাপ-আলোচনা। যার মধ্যে ইংল্যান্ডের ফুটবলারদের ভায়াগ্রা ব্যবহারের কাহিনি চমকে দেওয়ার মতোই।
মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে মেক্সিকো-ইংল্যান্ড শেষ ষোলোর ম্যাচ। নকআউট পর্বের ম্যাচ সামনে রেখে যখন দুটি দল প্রস্তুতি নিচ্ছে, তখন ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য সান’ একটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানা গেছে, আজতেকায় হতে যাওয়া শেষ ষোলোর ম্যাচের আগে উচ্চতার প্রভাব মোকাবিলায় প্রয়োজনে ইংল্যান্ডের ফুটবলারদের ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
মেক্সিকোর রাজধানী শহর মেক্সিকো সিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৩৫০ ফুট উচ্চতায় অবস্থিত। এত উচ্চতায় বাতাসে অক্সিজেনের ঘনত্ব কম থাকায় শরীরে অক্সিজেন গ্রহণের পরিমাণ হ্রাস পায়। বিশেষ করে, যেসব দল এ ধরনের উচ্চতায় খেলার অভ্যস্ত নয়, তাদের উচ্চস্থানে খেলার ফলে সহ্য শক্তি, গতি এবং সব মিলিয়ে শরীরের ওপর প্রভাব পড়তে পারে।
ইংল্যান্ড দলের মেডিকেল স্টাফ উচ্চভূমির প্রভাব কমাতে বিভিন্ন পদ্ধতি বিবেচনা করেছেন। যার মধ্যে বিকল্প হিসেবে ভায়াগ্রা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। এই ওষুধটি রক্তনালিকে প্রসারিত করে। তাতে করে রক্তসঞ্চালন বাড়তে পারে এবং উচ্চতায় কম অক্সিজেনজনিত শারীরবৃত্তীয় সমস্যার প্রভাব কমাতে সহায়তা করতে পারে।
মেক্সিকো, ইংল্যান্ড দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। যার মধ্যে ইংল্যান্ড গ্রুপ পর্বে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। শেষ বত্রিশে ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলে ইংল্যান্ড জিতলেও হ্যারি কেইন গোল দুটি করেছিলেন শেষ ভাগে এসে। এদিকে স্বাগতিক মেক্সিকো এখন পর্যন্ত ক্লিনশিট ধরে রেখেছে। ৪ ম্যাচে ৮ গোল দিলেও কোনো গোল হজম করেনি। এমনকি শেষ বত্রিশের ম্যাচটাও মেক্সিকো খেলেছে আসতেকাতেই। ১ জুলাই ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো।

কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর আর্জেন্টিনা শেষ ষোলোতে খেলবে মিসরের বিপক্ষে। পরশু আটলান্টায় হবে আর্জেন্টিনা-মিসর কোয়ার্টার ফাইনাল। যা ডালাস থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে। নতুন ভেন্যুতে যাওয়ার আগে মিসর ফুটবল দলের সদস্যরা ডালাস পুলিশ ডেপুটি চিফের সঙ্গে দেখা করেছেন।
৬ মিনিট আগে
শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইংল্যান্ড। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। শুধু প্রতিপক্ষই নয়, ইংল্যান্ডকে লড়তে হবে ২ হাজার ২৪০ মিটার উচ্চতার পাতলা বাতাস, গর্জে ওঠা স্বাগতিক সমর্থক আর বিশ্বকাপে আসতেকার দুর্ভেদ্য ইতিহাসের সঙ্গে
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এখনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক লাশ। অনেকে জীবিত হয়ে ফিরলেও পরিবার-পরিজনদের হারিয়ে খুঁজছেন। তাদের জন্য প্রাণ কাঁদছে লিওনেল মেসির।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের অধিনায়কত্বে ফিরবেন বাবর আজম—কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমন কথা। অবশেষে সেটাই সত্যি হলো। এই ব্যাটারকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল।
২ ঘণ্টা আগে