
বিশ্বকাপ জিতলে মিলবে ট্রফি। যুক্তরাষ্ট্রের ফুটবলারদের জন্য ট্রফির সঙ্গে থাকবে বাড়তি কিছু। সেটি কী? ফুটবল পাঠানো হবে চাঁদে! যুক্তরাষ্ট্র দলকে এমন প্রতিশ্রুতি দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন। মার্কিন ফুটবলারদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, ‘চ্যালেঞ্জটা তোমাদের জন্য। বিশ্বকাপ জেতো। বাকিটা আমরা দেখছি।’
বিশ্বকাপ উপলক্ষে নাসা এরই মধ্যে একটি ফিফার অফিশিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছে। তবে আইজ্যাকম্যান বলছেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই ফুটবল আরও অনেক দূর—চাঁদে নিয়ে যাওয়া হবে।’
এ প্রসঙ্গে আইজ্যাকম্যান স্মরণ করেন ১৯৭১ সালের অ্যাপোলো-১৪ অভিযানের মহাকাশচারী অ্যালান শেপার্ডকে। চাঁদের মাটিতে গলফ ক্লাব দিয়ে কয়েকটি শট মেরে ইতিহাস গড়েছিলেন শেপার্ড। নাসাপ্রধানের ভাষায়, ‘আমরা অ্যালান শেপার্ডকেও ছাড়িয়ে যেতে চাই। আমরা চাঁদে একটি ফুটবল নিয়ে যাব।’
অবশ্য সেটি শুধু প্রতীকী সফরই হবে না। নাসার পরিকল্পিত চাঁদের ঘাঁটির জন্য যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হবে, ফুটবলটিও সেই পেলোডের অংশ হিসেবে যাবে।
শিরোপা জয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এখনো পাড়ি দিতে হবে বহু দূর। সান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ৪৫ ও ৮২ মিনিটে গোল করেছেন ফোলারিন বালোগান ও মালিক টিলমান। বালোগান অবশ্য ৬৪ মিনিটে লাল কার্ড দেখেছেন। তবে ঠিকই জয় তুলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিয়াটলে শেষ ষোলোতে তারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ।

‘কে’ গ্রুপ রানার্সআপ হয়ে ওঠায় পর্তুগাল শেষ বত্রিশে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে। টরন্টোতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মুখোমুখি হবে পর্তুগাল-ক্রোয়েশিয়া। তার আগে আজ রাতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নামবে স্পেন-অস্ট্রিয়া। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। এক নজরে দেখে নিন
৯ মিনিট আগে
সিয়াটলে গত রাতে যা হলো, তা রীতিমতো অবিশ্বাস্য। যে ম্যাচটা আরেকটু হলেই চলে যেত টাইব্রেকারে, সেটার নিষ্পত্তি হয়েছে আগেভাগেই। এমন রুদ্ধশ্বাস ম্যাচে খেলোয়াড়-কোচদের মেজাজ হারানোই স্বাভাবিক। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় বেলজিয়াম-সেনেগাল ম্যাচের রেফারিং। যেখানে কাঠগড়ায় তোলা হয়েছে ফিফাকেও।
৩৫ মিনিট আগে
একেই তো বলে নকআউট পর্ব। র্যাঙ্কিংয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলো এবারের বিশ্বকাপে শেষ বত্রিশে উঠে নিজেদের পুরোটা নিংড়ে দিচ্ছে। সিয়াটলে গত রাতে বেলজিয়াম-সেনেগাল ম্যাচটার দিকেই তাকান। ২-০ গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম। বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমান্সের মনে পড়ে গেল আট বছরের পুরোনো এক
১ ঘণ্টা আগে
ম্যাচ তখনো শেষ হয়নি, তবে ফ্রান্সের জয় নিয়ে দুর্ভাবনাও কেউ করেননি। টাচলাইনে দাঁড়িয়ে দিদিয়ের দেশম মাথা নিচু করে কিলিয়ান এমবাপ্পেকে কুর্নিশ জানালেন। দৃশ্যটি শুধু জোড়া গোল করা অধিনায়কের প্রতি অভিনন্দন নয়, বরং এমন এক ফুটবলারের প্রতি নীরব স্বীকৃতি, যিনি প্রচলিত কোচিংয়ের বহু নিয়মকে নতুন করে...
২ ঘণ্টা আগে