
শুবমান গিলকে টেস্ট অধিনায়ক করে ইংল্যান্ড সফরের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১৮ সদস্যের দলের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। যদিও এর আগে সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মা অনুপস্থিতিতে এই পেসারই দুই টেস্টে অধিনায়কত্ব করেছিলেন। ৭ বছর পর দলে ট্রিপল সেঞ্চুরিয়ান করুন নায়ার।
বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেছেন, ‘আপনি যখন দল নির্বাচন করেন, তখন প্রতিটি সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়, ‘গত এক বছরে আমরা শুবমানকে পর্যবেক্ষণ করেছি। ড্রেসিংরুম থেকে প্রতিক্রিয়া নিয়েছি। আমরা আশা করি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
বুমরার ব্যাপারটি আলোচনায় থাকলেও আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তিনি কয়েকটি টেস্ট মিস করতে পারেন। এ জন্য গিলকে বেছে নিয়ে ভারত। এই টপ অর্ডার বাটার অবশ্য আগে কখনো টেস্ট বা ওয়ানডেতে অধিনায়কত্ব করেননি, তবে ২০২৪ সালের মাঝামাঝি জিম্বাবুয়ে সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেন।
গিল এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলেছেন, ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টে অভিষেক হয় তাঁর। টেস্টে তাঁর ১৮৯৩ রান, ব্যাটিং গড় ৩৫.০৫। দেশের মাঠে গড় ৪২.০৩ হলেও বিদেশে মাত্র ২৭.৫৩। আসন্ন সিরিজটি হবে তাঁর প্রথম পূর্ণাঙ্গ ইংল্যান্ড সফর। এর আগে তিনি ২০২১ ও ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া ২০২১ সালের ইংল্যান্ড সফরের পঞ্চম টেস্টে খেলেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে এই পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে ভারতের ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র। ২০ জুন থেকে হেডিংলিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২ জুলাই এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট লর্ডসে ১০ জুলাই থেকে। ওল্ড ট্রাফোর্ড ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট। ৩১ জুলাই দ্য ওভালে শুরু হবে পঞ্চম টেস্ট।
ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দল: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুন নায়ার, নিতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে