
মার্ক আন্দ্রে টের স্টেগান এতটাই নাছোড়বান্দা হয়ে উঠেছিলেন যে আইনিপ্রক্রিয়ায় যেতে চাচ্ছিল বার্সেলোনা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কেড়ে নেওয়া হয় তাঁর নেতৃত্ব। এক দিনের ব্যবধানে দ্বন্দ্বের নিরসন ঘটিয়ে নেতৃত্ব ফিরে পেলেন এই জার্মান গোলরক্ষক।
সম্প্রতি পিঠের চোট থেকে সেরে উঠতে স্টেগেন অস্ত্রোপচার করান। লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলে মৌসুমের মাঝামাঝি পর্যন্ত তাঁর পারিশ্রমিকের বড় একটি অংশ (৫০ থেকে ৮০ শতাংশ) ছাড় পাবে ক্লাব, যা নতুন ফুটবলার নিবন্ধনে সহায়তা করবে।
গত মৌসুমেও চোটের কারণে অনেকটা সময় বাইরে ছিলেন স্টেগেন। তাঁর অনুপস্থিতিতে নিয়মিত গোলরক্ষক হয়ে ওঠেন ভয়চেক সেজনি। দারুণ পারফরম্যান্সের কারণে তাঁর সঙ্গে নতুন চুক্তিও করে বার্সা। একই সঙ্গে দলে ভেড়ায় আরেক গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে। ধারণা করা হয়, এতে অস্তিত্ব সংকটে ভুগতে থাকেন স্টেগেন। তাঁকে এই মৌসুমে বিক্রি করে দিতে চেয়েছিল বার্সা। কিন্তু বাদ সাধে চোট।
এই চোট স্টেগেনকে লম্বা সময় বাইরে রাখবে বলে মনে করছে বার্সা। তাই নতুন খেলোয়াড় নিবন্ধনের সহায়তায় স্টেগেনের চিকিৎসাবিষয়ক নথিপত্র লা লিগার কাছে পাঠাতে চেয়েছিল তারা। শুরুতে অবশ্য সেই তথ্য দিতে রাজি ছিলেন না স্টেগেন। যে কারণে বার্সা বৃহস্পতিবার কেড়ে নেয় তাঁর নেতৃত্ব।
দ্বন্দ্বের অবসান ঘটিয়ে এক বিবৃতিতে বার্সা বলেছে, ‘টের স্টেগেনের অস্ত্রোপচার-সংক্রান্ত মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠাতে তাঁর যে অনুমোদনের প্রয়োজন হয়, তাতে তিনি স্বাক্ষর করেছেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তাই এখানেই সমাপ্তি এবং এই মুহূর্ত থেকেই তিনি আবার মূল দলের অধিনায়ক।’
স্টেগেনের দাবি ৩ মাসের মধ্যেই সেরে উঠবেন তিনি, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোয় আমাকে নিয়ে অনেক কথাই বলা হয়েছে, সেগুলোর কিছু কিছু পুরোপুরি ভিত্তিহীন। এ জন্য মনে হয়েছে, আমার কথাগুলো তুলে ধরা প্রয়োজন সম্মানজনকভাবে, কিন্তু পরিষ্কার করে। আমি এটাও পরিষ্কার করে দিতে চাই যে ক্লাবের নতুন ফুটবলার আনা ও পুরোনোদের চুক্তি নবায়নের ব্যাপারগুলো আমার অস্ত্রোপচারের আগেই চূড়ান্ত হয়ে যায়।’

ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রেন্ডন টেলর ‘অমাবশ্যার চাঁদ’। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ১২ বছর পর ফিরেছিলেন তিনি। তবে বিশ্বকাপে কেবল খেলতে পারলেন একটা ম্যাচই। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন টেলর।
৬ মিনিট আগে
নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের কাছে ঘটনাবহুল দিনই ছিল গতকাল। এই লাইন দেখে অনেকে অবাক হতেই পারেন। তৎক্ষণাৎ ক্রিকবাজ, ক্রিকইনফো ঘাঁটাঘাঁটি করে যখন দেখবেন ভারত সহজেই নামিবিয়াকে হারিয়েছে, তখন অনেকে চিন্তা করবেন এই ভেবে যে কীভাবে ইরাসমাসের কাছে দিনটা মনে রাখার মতো হয়। তবে একেবারে স্মৃতির পাতা থেকে
১ ঘণ্টা আগে
প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। শিরোপা নিশ্চিতের জন্য এতটুকুই যথেষ্ট। তবু না জিতলে কি আর আনন্দ পূর্ণতা পায়? রাজশাহী স্টারস তাই অপূর্ণ কিছুই রাখল না। বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। ১০ ম্যাচের ১০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টিতে প্রথম দেখাতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। কেপটাউনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচের পর মাত্র দুবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া। সেই দুটিতে অবশ্য হেরেছে জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগে