
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
ভ্যানকুভারের বিসি প্লেসে টরন্টো সিক্সার্স ও মিসিসাগা মাস্টার্সের ম্যাচে ঘটনাটি ঘটে টরন্টোর ইনিংসের নবম ওভারে। কাইরন পোলার্ডকে লক্ষ্য করে আলি খানের করা বাউন্সারটি এতটাই উঁচুতে ওঠে যে পোলার্ডের পাশাপাশি উইকেটরক্ষকও সেটি আটকাতে পারেননি। বলটি সরাসরি বাউন্ডারি পার হয়ে যায়।
ধারাভাষ্যকাররাও প্রথমে বুঝতে পারেননি কীভাবে এই বলের হিসাব হবে। বলটি সীমানা পার হওয়ায় ওয়াইডের সঙ্গে ছয় রান যোগ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে আম্পায়ার ওয়াইডের সংকেত দেন এবং মোট পাঁচ রান দেন টরন্টোকে।
এর পেছনে রয়েছে ক্রিকেটের আইনের পরিষ্কার ব্যাখ্যা। এমসিসির আইন অনুযায়ী, ছয় পেতে হলে বল অবশ্যই ব্যাটে আঘাত করতে হবে এবং এরপর মাটিতে না পড়ে সীমানার বাইরে যেতে হবে। পোলার্ড বলটিতে ব্যাট লাগাতে পারেননি। ফলে সেটি ছয় হিসেবে গণ্য হয়নি। ওয়াইডের এক রানের সঙ্গে বাউন্ডারির চার রান যোগ হয়ে মোট পাঁচ রান হয়েছে।
অদ্ভুত এই ডেলিভারির পর সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। ডিন্ডা একাডেমি ঘটনাটির ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘আমার বংশের প্রথম ব্যক্তি হিসেবে দেখলাম, ওয়াইড বল ছক্কায় পরিণত হলো (৬ ওয়াইড)।’
ম্যাচে অবশ্য আলি খানের দল মিসিসাগা মাস্টার্স জয় পায়নি। টরন্টো সিক্সার্স প্রথমে ১০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করে। পোলার্ড ১৬ বলে ৪০ রানের ইনিংস খেলেন। জবাবে অ্যালেক্স লিসের ১১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসের পরও মিসিসাগা ১০ ওভারে ৭ উইকেটে ১২১ রানে থামে। ৯ রানে জয় পেয়ে ফাইনালে ওঠে টরন্টো।
আলি খান বল হাতে দুটি উইকেট নেন। তবে দুই ওভারে ৪৩ রান খরচ করেন তিনি। টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে ব্রাম্পটন ব্লিটজকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভ্যানকুভার অ্যাঙ্করস। শিরোপার লড়াইয়ে টরন্টো সিক্সার্সের প্রতিপক্ষ তারা।

রান পাহাড় গড়ার পর দারুণ বোলিংয়ে তিন দিনেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল খুলনা। বাকি তিন ম্যাচ শেষ দিনে এসে ড্র হয়েছে। তিন ড্রয়ের দিনে ফিফটি করেই আলোটা দিজের দিকে টেনে নিয়েছেন রংপুরের অধিনায়ক আকবর আলী। তাঁর বীরত্বেই হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
আর মাত্র কয়েক ঘণ্টা। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় লিওনেল মেসি। আগামীকাল ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। সেই সুযোগে পুনর্বিক্রির বাজারে টিকিটের দাম কয়েক গুণ বেড়েছে। সাধারণ গ্যালারির যে টিকিটের সরকারি মূল্য ৯০ হাজার আর্জেন্টাইন পেসো, সেটিই এখন ৬ লাখ পেসো পর্যন্ত দামে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে
আর মাত্র একটি ম্যাচ। তারপরই আর্জেন্টিনার সাবেক ফুটবলার লেখা হয়ে যাবে লিওনেল মেসির নামের পাশে। আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
৩ ঘণ্টা আগে