
ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খানের থেকে যদি নায়ক হওয়ার প্রস্তাব পান, তাহলে কী করবেন তাসকিন আহমেদ? ঢাকায় আজ এক অনুষ্ঠানে সেরকমই এক প্রস্তাব পেয়েছেন তাসকিন।
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিবের এই অনুষ্ঠানে গেছেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা। সদা হাস্যোজ্জ্বল তাসকিন মাঝে মাঝে সানগ্লাস পরে নায়কের মতো লুক দেন বলে তাঁর সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ এসেছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার তখন বলেছেন শাকিবের নাম। তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে ছিল অসংখ্য মানুষের ভিড়। এই অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। তাসকিনের মতো তানজিদ তামিমও মঞ্চে উঠে কথা বলেছেন। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে