
শেষ বাঁশি বাজার পর মাঠেই ভেঙে পড়লেন নেইমার। চোখের জল লুকানোর কোনো চেষ্টাই করেননি। সতীর্থরা ঘিরে ধরেছিলেন, কেউ কাঁধে হাত রেখেছেন, কেউ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাতে বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা কমেনি এই ফরোয়ার্ডের। সেই সঙ্গে দিলেন অবসরের ইঙ্গিতও।
নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২–১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। কিন্তু সেটি পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত নেইমার বলেন, ‘চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’
২০১০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রেই তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে ব্রাজিল জাতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন নেইমার। সেই স্মৃতির কথা মনে করিয়েই বিদায়ের মুহূর্তে কথাগুলো বলেন তিনি।
এই বিশ্বকাপ ছিল নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—চারটি আসর খেলেও শিরোপার স্বাদ পাওয়া হলো না তাঁর। এর মধ্য দিয়ে বিশ্বকাপে শিরোপা জিততে না পারা মাত্র দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ খেলার তালিকায় নাম লেখালেন তিনি।
আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এটি তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। তাই শেষ বাঁশির পর নেইমারের কান্না শুধু একটি ম্যাচে হারের হতাশা নয়, বরং বিশ্বকাপ জয়ের আজীবনের স্বপ্ন অধরা থেকে যাওয়ার বেদনাও হয়ে উঠেছে।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। সেই হারের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ছিল প্রথমার্ধে ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস। ম্যাচ শেষে সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার।
৯ মিনিট আগে
গিমারেসকে পেনাল্টি নিতে দেখে অনেকেই বিস্মিত হন। ক্লাব ফুটবলে গত মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে দুটি পেনাল্টিই সফলভাবে কাজে লাগিয়েছিলেন। তবে তিনি দলের নিয়মিত পেনাল্টি নেওয়ার খেলোয়াড় ছিলেন না। এমনকি নিজের পেশাদার ক্যারিয়ারে সবমিলিয়ে তিনটি পেনাল্টি নিয়েছেন তিনি। ২০২৫–২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের
২ ঘণ্টা আগে
আমি যদি এখন নরওয়ের রাস্তায় থাকতে পারতাম! এই উদ্যাপনের অংশ হতে পারতাম! সবাইকে আনন্দ করতে হবে। পুরো নরওয়েকেই উদ্যাপন করতে হবে। নরওয়ের ইতিহাসে এটি সবচেয়ে অবিশ্বাস্য দিনগুলোর একটি। সবাই শুধু উপভোগ করুন, কারণ এটা সত্যিই অবিশ্বাস্য।
২ ঘণ্টা আগে
দলের অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তিনি, ‘অধিনায়ক হিসেবে, আর বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে দায়িত্ব আমাদেরই নিতে হবে, যাতে আগামী প্রজন্ম নিশ্চিন্তে কাজ করতে পারে।’
৩ ঘণ্টা আগে