
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) এবার বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজির মালিকানায় বেসরকারি অংশীদার নেওয়ার অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মেলবোর্ন রেনেগেডসের অংশীদারিত্ব বিক্রির মধ্য দিয়ে শুরু হবে এই প্রক্রিয়া।
এরপর অন্য রাজ্যের ফ্র্যাঞ্চাইজিগুলোও সম্ভাব্য বিনিয়োগকারীদের আগ্রহ যাচাই করবে। তবে নতুন এই ব্যবস্থায় বেসরকারি মালিকানা এলেও বিবিএলের সূচি ও অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের অগ্রাধিকারে কোনো পরিবর্তন হবে না বলে স্পষ্ট করেছে সিএ।
বেসরকারি বিনিয়োগকারীরা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টেস্টের বদলে বিবিএলে খেলানোর দাবি তুলতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে সিএর চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, ‘এটা বেশ সহজ। আপনি যদি অংশীদার হতে চান, তাহলে এটাই বর্তমানে সূচি এবং সূচি আমরা নির্ধারণ করি। এটি খুবই মৌলিক একটি সুরক্ষা, যা প্রতিটি ধাপেই থাকবে।’
বিবিএলের দলগুলোর মালিকেরা প্রতিযোগিতার দৈনন্দিন পরিচালনায় মতামত দেওয়ার সুযোগ পেলেও লিগের নিয়ন্ত্রণ ও সূচি নির্ধারণের ক্ষমতা সিএর হাতেই থাকবে। সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্ষেত্রে টেস্ট ক্রিকেটই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার।
গ্রিনবার্গ বলেন, ‘এ বিষয়ে আমি একেবারে পরিষ্কার থাকতে চাই—কেন্দ্রীয় চুক্তিতে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সর্বোচ্চ অগ্রাধিকার টেস্ট ক্রিকেট। এটি নিয়ম ও বিধিমালায় লেখা রয়েছে, যা যেকোনো ক্রেতা জানবেন।’
বিবিএলে বেসরকারি বিনিয়োগের পথ খুললেও এর বাস্তবায়ন নিয়ে কিছু প্রশ্ন অবশ্য রয়ে গেছে। কয়েকটি রাজ্য প্রস্তাবটির বিস্তারিত বিষয় নিয়ে এখনো পরিষ্কার নয়। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) জানিয়েছে, নতুন সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে সিএর সঙ্গে চুক্তি এখনো অনেক দূরের বিষয়। এ নিয়ে স্বাধীন মধ্যস্থতারও অনুরোধ করা হয়েছে।
সূচির কারণে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারদের অনেকেই নিয়মিত বিবিএলে খেলতে পারেননি। মিচেল স্টার্ক গত মৌসুমে এক দশকেরও বেশি সময় পর বিবিএলে খেলেছিলেন, তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরই সেই সুযোগ পেয়েছেন। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও ২০১৯ সালের পর বিবিএলে খেলেননি।
বিবিএলে খেলতে না পারার পেছনে সূচিকেই সবচেয়ে বড় বাধা হিসেবে দেখেন কামিন্স। তিনি বলেন, ‘আমার মনে হয়, বছরের পর বছর সূচিই আমার সবচেয়ে বড় বাধা ছিল। তাই যদি জানুয়ারিতে এমন একটি সময় পাওয়া যায়, যেখানে খেলার সুযোগ তৈরি হবে, তাহলে শুধু বাণিজ্যিক দিকের চেয়ে সেটি আমার জন্য বেশি সুযোগ তৈরি করবে—এটি ভেবেই আমি রোমাঞ্চিত।’

নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৩১ মিনিট আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
২ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কারটি জিততে নিজের পক্ষে প্রচারণা চালানো কিংবা কারও কাছে অনুরোধ করার প্রয়োজন মনে করছেন না ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে