
নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় নিগার সুলতানা জ্যোতিরা। এরপর টানা দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তাঁরা। এবার মেয়েদের সামনে জয়ে ফেরার মিশন। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।
আজকের খেলা
ক্রিকেট
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ
বেলা সাড়ে ৩ টা
সরাসরি টি স্পোর্টস
দিল্লি টেষ্ট: চতুর্থ দিন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
সকাল ১০টা
সরাসরি স্টার স্পোর্টস ২
লাহোর টেস্ট: দ্বিতীয় দিন
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বেলা ১১টা
সরাসরি এ স্পোর্টস
ফুটবল
বিশ্বকাপ বাছাই (ইউরোপ)
আইসল্যান্ড-ফ্রান্স
রাত ১২টা ৪৫ মিনিট, সরাসরি
উত্তর আয়ারল্যান্ড-জার্মানি
রাত ১২টা ৪৫ মিনিট, সরাসরি
ওয়েলস-বেলজিয়াম
রাত ১২টা ৪৫ মিনিট
সরাসরি সনি লিভ

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার জাতীয় তদন্ত সংস্থাকে (এনসিসিআইএ) পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন। সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমস নারী ক্রিকেট চলার সময় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে মন্তব্য করে ভালোই বিপাকে পড়েছেন কোচ সারোয়ার ইমরান। কোচ তখন সংবাদমাধ্যমকে যা বলেছিলেন, সেটা পুরোপুরি ‘মিথ্যাচার’ বলে দাবি বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুর।
৭ ঘণ্টা আগে
১৯ বছর আগের এক ঘটনা। বাথটাবে বসা এক শিশুকে গোসল করানোর সময় হাসছেন লিওনেল মেসি। তাঁর মুখের হাসি দেখে হাসছে সেই শিশু। ২০০৭ সালের সেই শিশু যে লামিনে ইয়ামাল, তা এতক্ষণে অনেকে বুঝতে পেরেছেন। তবে এই ছবি প্রকাশ করতে ইয়ামাল আপত্তি করেছিলেন।
৮ ঘণ্টা আগে