
একটি টুর্নামেন্ট কীভাবে তামাশায় রূপ নিতে পারে, তা যেন বুঝিয়ে দিল লাতিন বাংলা সুপার কাপ। শুরু থেকেই টুর্নামেন্টটি অব্যবস্থাপনায় ভরপুর। এর মধ্যেই হয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রেড গ্রিন ফিউচার স্টার ৫ ডিসেম্বর ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দো ও ৮ ডিসেম্বর আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো চার্লনের বিপক্ষে ম্যাচ খেলেছে। ১১ ডিসেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ক্লাবের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মাঠের বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)
টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধে একাধিক অনিয়মের কথা তুলে ধরে এক বিবৃতিতে এনএসসি জানিয়েছে, এএফবি লাতিন বাংলা সুপার কাপ-২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ ও ১১ ডিসেম্বর তিন দিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্তসাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়। প্রদত্ত শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব সহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা প্রদান এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এ দুটি শর্ত এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের পূর্বেই পরিশোধ করার বিষয়ে কোনোরূপ ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে না।
পরিস্থিতি আরও খারাপ হয় ৮ ডিসেম্বরের ম্যাচ চলাকালে, যখন আয়োজক দলের সদস্যদের হাতে একাধিক সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এনএসসি এটাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছে। এর ফলে ১১ ডিসেম্বর নির্ধারিত ম্যাচটি স্থগিত করা হয় এবং আয়োজকদের ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচের পূর্ণ আর্থিক হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনএসসি জানিয়েছে, সর্বোপরি ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে ৮ ডিসেম্বরের ম্যাচে আয়োজকদের কিছু উচ্ছৃঙ্খল ও উদ্ধত সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। এমতাবস্থায়, আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচ আয়োজন আপাতত স্থগিত রাখা এবং ০৯ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে ৫ ও ৮ ডিসেম্বর আয়োজিত ২ (দুই) টি ম্যাচের টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ তৎসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ব্রাজিলের কিংবদন্তি কাফু এবং আর্জেন্টিনার আইকন ক্লদিও কানিজিয়াকে ঘিরে তৈরি করা বিশাল প্রচারণা। তাঁদের নাম ব্যবহার করে ব্যাপক উন্মাদনা তৈরি করা হয়। সেটা প্রভাব ফেলে অনলাইন টিকিট বিক্রিতেও। কিন্তু শেষ পর্যন্ত কোনো তারকাই ঢাকায় আসেননি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচ রয়েছে। যার মধ্যে রাতে মুখোমুখি হবে করাচি কিংস-রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এর আগে ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনের পিন্ডিজ হেরে গেছে পেশোয়ার জালমির কাছে। এদিকে মেয়েদের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শেষ দুই ম্যাচ হবে আজ রাতে। এক নজ
৪৩ মিনিট আগে
এশিয়ান গেমস হকির বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চায়নিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টিতে সময়টা দারুণ যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে তিনি দেখাচ্ছেন তাঁর ভেলকি। ব্যাটারদের ফাঁসাচ্ছেন নিজের মায়াজালে। তাঁর জাদুকরী বোলিংয়ে মুগ্ধ লাহোর কালান্দার্স।
২ ঘণ্টা আগে
টালমাটাল এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইতালির ফুটবল। টানা তিন বিশ্বকাপে উঠতে পারেনি দলটি। অথচ তারা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। এমন করুণ পরিস্থিতি মেনে নিতে পারছেন না ফুটবল-বিশেষজ্ঞ থেকে শুরু করে দেশটির ফুটবলপাগল সমর্থকেরা।
৩ ঘণ্টা আগে