
৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকেরা। কিন্তু ইডেন গার্ডেন ৪৩ রানে ছিল ৫ উইকেট। সে বিবেচনায় আজ আরও বেশি নাজুকই ছিল ব্যাটিং। তবে লেজের ব্যাটারদের বাড়িতে নতুন করে লজ্জার রেকর্ড এড়িয়ে যায় বাংলাদেশ। তবে এড়াতে পারেনি হার। আগেই সিরিজ খুইয়ে বসা পাকিস্তান শেষ ম্যাচে পেল ৭৪ রানের সান্ত্বনার জয়।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬.৩ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। ২-১ ব্যবধানে শেষ হলো সিরিজ।
লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ৯ ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসে ছিল ২টি করে ছক্কা ও চার। ওপেনার নাঈম শেখ করেছেন ১০ রান। বাংলাদেশের শেষ তিন জুটি ছিল দুই অঙ্কের। অষ্টম উইকেটে নাসুম-সাইফউদ্দিনের জুটিতে যোগ হয় ২৪ রান। তাতে সর্বনিম্ন স্কোরের শঙ্কা দূর হয়। সাইফউদ্দিনের ইনিংসে চড়ে ১০০ পেরোয় বাংলাদেশ। ১৯ রানে ৩টি উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার সালমান মির্জা, ১৩ রানে ২ উইকেট নেন ফাহিম আশরাফ।
ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ ছিল টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচের শুরু থেকে পার্থক্য স্পষ্ট হয় উইকেটে। আগের দুই ম্যাচের উইকেটের ধরন ছিল একই। রান তুলতেই হাঁসফাঁস অবস্থা ছিল ব্যাটারদের। তবে শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং ও বোলিংয়ের বাউন্স থেকে বোঝা যাচ্ছিল, স্পোর্টিং উইকেটই দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাহিবজাদা ফারহানের ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান।
পাওয়ার-প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ না পেলেও আজ রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাহিবজাদা। দলীয় স্কোরে ৭১ রান হতেই ফিফটির ঘরে পৌঁছে যান তিনি। খোলস ছেড়ে সবে আক্রমণ শুরু করেছিলেন আরেক ওপেনার সাইম আইয়ুব, তারপরই ঘটে বিপর্যয়।
অষ্টম ওভারে সাইমকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দেন দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা নাসুম আহমেদ। তখন পাকিস্তানের স্কোর ৮২। তারপর রানের গতি কমতে থাকে সফরকারীদের, সঙ্গে হারাতে থাকে উইকেটও। ১২তম ওভারে নাসুম ফেরান সাহিবজাদাকেও—৪১ বলে ৬৩ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার। ক্যারিয়ারের নিজের দ্বিতীয় ফিফটি এটি সাহিবজাদার। আগেরটিও করেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
মোহাম্মদ হারিস আগের দুই ম্যাচের মতো হলেন ব্যর্থ। ১৪ বলে ফেরেন ৫ রানে। একাদশে সুযোগ পেয়েও হুসাইন তালাত (১) প্রতিদান দিতে পারেননি। ১৫.২ ওভারে ১৩২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। মাঝে ১৭ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৩ রানের ছোটখাটো ঝোড়ো ইনিংস খেলে যান হাসান নওয়াজ।
ষষ্ঠ উইকেটে অধিনায়ক সালমান ও মোহাম্মদ নওয়াজের ২৩ বলে ৪১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান। ১৬ বলে ২৭ রান করেন নওয়াজ। ১২ রানে অপরাজিত থাকেন সালমান। তাসকিন ৩টি ও নাসুম ২টি উইকেট নিয়েছেন।

ভাগ্যিস নাজমুল হোসেন শান্তর প্যাডে লাগা খুররম শেহজাদের করা বলটা অফস্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। নাহলে এতক্ষণে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরতে হতো বাংলাদেশ অধিনায়ককে। এই ব্যাটার বেঁচে গেলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শুরুর ধাক্কা থেকে বের হতে পারছে না স্বাগতিকেরা।
৫ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোনো রাখঢাক না রেখেই কথাটা বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্টে তথাকথিত ব্যাটিং ধরনে পরিবর্তন আনার পরিকল্পনায় আছেন তারা। তারই অংশ হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাকা হয় তানজিদ হাসান তামিমকে।
১ ঘণ্টা আগে
লাতিন আমেরিকা ও ইউরোপ মহাদেশের বাইরে কোনো দলই বিশ্বকাপের জন্য নিজেদের প্রকৃত দাবিদার হিসেবে তুলে ধরতে পারেনি। তবে চার বছর আগে কাতারে মরক্কোর সেমিফাইনাল-যাত্রা সেই মিথ ভেঙে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপে সেই সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন বুনছে সেনেগাল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। চার বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই। পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো দি পলরা।
১৪ ঘণ্টা আগে