
একবার গোল বাতিল, আরেকবার ক্রসবারে লেগে ফিরে আসা হেড। দ্বিতীয়ার্ধজুড়ে একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রেখেও জয়ের গোলটি আর পায়নি নরওয়ে। তবে ইংল্যান্ডও শেষ দিকে বুকায়ো সাকার তৈরি করা বড় একটি সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে মায়ামিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে নরওয়ে ও ইংল্যান্ড ১–১ সমতায়, সেমিফাইনালে ওঠার লড়াই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
ম্যাচের শুরুতে বলের দখল ছিল ইংল্যান্ডের। কয়েকটি আক্রমণ গড়ে তুললেও এগিয়ে যেতে পারেনি টমাস টুখেলের দল। বরং প্রথম বড় সুযোগ থেকেই গোলের দেখা পায় নরওয়ে।
৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকেন আন্দ্রেয়াস শেলডেরুপ। তাঁর বাঁ পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় নরওয়ে।
তবে বিরতির আগেই সমতায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ওরিয়ান নাইল্যান্ডকে পরাস্ত করেন জুড বেলিংহাম।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নরওয়ের হাতেই। ৫৫ মিনিটে কর্নার থেকে তোরবিয়র্ন হেগেম বল জালে জড়ালেও আরলিং হালান্ডের ফাউলের কারণে ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি। এরপর অস্কার বব, আন্তোনিও নুসা ও আরলিং হালান্ডকে ঘিরে একের পর এক আক্রমণ চালায় নরওয়ে। ৭৬ মিনিটে কর্নার থেকে ক্রিস্টোফার ভাসবাক আজারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হালান্ডের শটও পাশের জালে লাগে।
শেষ দিকে বুকায়ো সাকার ক্রস থেকে ইংল্যান্ডও জয়ের সুযোগ পেয়েছিল। কিন্তু ফ্রেডরিক আউরেস্নেসের গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্সে রক্ষা পায় নরওয়ে। ফলে নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

তবে পরে এক বিবৃতিতে ফিফা জানায়, বলের ভেতরে থাকা ‘কানেক্টেড বল’ প্রযুক্তির সেন্সর বিশ্লেষণে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় বলটি তারে লেগেছিল। ফিফার ভাষ্য, বল বাতাসে থাকার সময় সেন্সরের তথাকথিত ‘বলস হার্টবিট’-এ কোনো অতিরিক্ত সংকেত ধরা পড়েনি। ফলে বলের গতিপথ তারে লেগে বদলে গেছে—এমন দাব
২ মিনিট আগে
এনিয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁলেন মেসি।
৫ মিনিট আগে
৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা–সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দল। তবে টুখেলের চোখে এখনই উৎসবের সময় নয়। তাঁর স্পষ্ট বার্তা, ‘আমাদের হাতে মাত্র তিন দিন সময়। সেমিফাইনালে যেতে হলে আজকের চেয়ে অনেক ভালো খেলতে হবে।’
১ ঘণ্টা আগে
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বড় কোনো ইঙ্গিত না দিলেও পরিষ্কার করে দিয়েছিলেন, দলে পরিবর্তন খুব একটা হবে না। তাঁর ভাষায়, ‘আগেও কয়েকবার একই দল খেলিয়েছি। এবারও সেটি হতে পারে। কিছু পরিবর্তনের সম্ভাবনা অবশ্য সব সময়ই থাকে, তবে আপাতত আগের ম্যাচের দলটাই সবচেয়ে কাছাকাছি।’
১ ঘণ্টা আগে