Ajker Patrika

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৭: ৪৩
পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে লঙ্কান ক্রিকেটার
রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন লঙ্কান অলরাউন্ডার। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিতে যাচ্ছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। ইংলিশ তারকা স্যাম কারানের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন লঙ্কান অধিনায়ক—এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, শানাকার সঙ্গে রাজস্থানের চুক্তির প্রক্রিয়া প্রায় শেষের পথে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। গত বছর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে অবিক্রিত ছিলেন শানাকা। তবে পিএসএলের নিলাম থেকে ঠিকই দল পান এই তারকা ক্রিকেটার। তাঁকে দলে টেনেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

আইপিএলের এবারের আসর শুরু হবে আগামী ২৮ মার্চ। তার ঠিক আগ মুহূর্তে দল পাওয়ায় পিএসএল ছাড়ছেন শানাকা। সাম্প্রতিক সময়ে পিএসএল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে যাওয়া দ্বিতীয় ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। এর আগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এই পথে হেঁটেছেন। ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শানাকা পিএসএল ছাড়লে পিসিবি কোনো ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কি না সেটাই এখন দেখার বিষয়।

রাজস্থানের আইপিএল মিশন শুরু হবে আগামী ৩০ মার্চ। গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নামবে রিয়ান পরাগের নেতৃত্বাধীন দল। ৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রাজস্থান। ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে তারা। ১০ এপ্রিল তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আইপিএলের ১৯তম মৌসুমের আগে দলে বেশ পরিবর্তন এনেছে রাজস্থান। দীর্ঘদিনের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের বদলি হিসেবে দুই অভিজ্ঞ অলরাউন্ডার কারান ও রবীন্দ্র জাদেজাকে দলে নিয়েছে তারা। ২০০৯ সালে প্রথম আসরে শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল জিতেছিল রাজস্থান। সে দলের সদস্য ছিলেন জাদেজা। পরের মৌসুমেও রাজস্থানের হয়ে খেলেছেন এই তারকা ক্রিকেটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ওঠা বাস আধা কিমি টেনে নিয়ে গেল ট্রেন, নিহত ১২

হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে

ট্রেন-বাস সংঘর্ষ: যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের

জীবননগরে শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত