
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের প্রথম চার দিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনের ৪ উইকেটের সঙ্গে আজ খালেদ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের এই পেসারের ৬ উইকেট পাওয়ার পর ঝোড়ো ব্যাটিংয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন সোহান। তবে সোহানের সেঞ্চুরির দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান বাংলাদেশ ‘এ’ দল করার পরই দেখা দেয় আলোকস্বল্পতা। এখানেই থেমে যায় বাংলাদেশের খেলা। স্বাগতিকেরা এখনো ৭ রানে পিছিয়ে।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। ক্লার্ক, হে-এর উইকেট দুটি নিয়ে খালেদের বোলিং বিশ্লেষণ করলে দেখা যায় ২১.২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে। ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৩৫ রান। নবম ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক। বিজয় ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ২৪ রান।
বিজয়ের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ৮১ রানে পরিণত হয় স্বাগতিকেরা। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সোহান বেধড়ক পেটাতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। ৭৪ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ১৩৮ রানের জুটি গড়েছেন। ৪৬তম ওভারের তৃতীয় বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ ক্লার্কসন।
অঙ্কন ৭৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন। বাংলাদেশের ইনিংসে এরপর ধস নামা শুরু করে। ৫ উইকেটে ২১৩ রান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ২৪৩ রান হয়ে যায় স্বাগতিকদের। ইনিংস সর্বোচ্চ ১০৭ রান করেছেন সোহান। ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কা মেরেছেন। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৬০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করেছে বাংলাদেশ। হাসান মুরাদ ১৩ রানে ব্যাটিং করছেন। মুরাদের সঙ্গী ইবাদত হোসেন চৌধুরীর রান ১।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
৪৪ মিনিট আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
২ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে