
বিশ্বকাপের ফাইনালে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার সোনালী ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে সম্ভাব্য একাদশ নিয়ে ভাবছেন লিওনেল স্কালোনি। তবে বরাবরের মতোই ফাইনালের আগে নিজের পরিকল্পনা গোপন রেখেছেন আর্জেন্টিনার কোচ।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের চার বছর পর আবারও বিশ্বসেরা হওয়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। নিউজার্সি স্টেডিয়ামে রাতে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্পেন। টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, ফাইনালকে সামনে রেখে ইংল্যান্ড ম্যাচের মূল কাঠামো ধরে রাখার পরিকল্পো করছেন স্কালোনি। তবে একাদশে দুটি জায়গা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
প্রথম পরিবর্তনের সম্ভাবনা ডান দিকের রক্ষণে। ওই পজিশনে নাউয়েল মলিনা ও গনসালো মন্টিয়েলের মধ্যে চলছে লড়াই। বিশ্বকাপের শুরু থেকে জায়গা ধরে রেখেছিলেন মলিনা। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাঁর পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। মলিনার দিক থেকেই একমাত্র গোলটি করেছিল ইংলিশরা।
অন্যদিকে বদলি হিসেবে নেমে নজর কাড়েন রিভার প্লেটের ডিফেন্ডার মন্তিয়েল। বিশ্বকাপ ফাইনালের একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকে খেলেননি দি পল। বদলি হিসেবে মাঠে নেমে দলের খেলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন তিনি। জুলিয়ানো সিমিওনের জায়গায় আবারও শুরুর একাদশে ফেরার লড়াইয়ে আছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার।
দলের জন্য দি পলের গুরুত্ব বিবেচনায় ফাইনালে তাঁর ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুরুত্বপূর্ণ ম্যাচে তার লড়াকু মানসিকতা ও মাঠের প্রভাবের কারণে স্কালোনির অন্যতম ভরসার নাম তিনি। তবে সাম্প্রতিক অনুশীলনে জিওভানি লো সেলসোও নিজের অবস্থান শক্ত করেছেন। যদিও ফাইনালে শুরু থেকে তাঁর খেলার সম্ভাবনা কম।
ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; গনসালো মন্তিয়েল অথবা নাউয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে অথবা রদ্রিগো দি পল, এনসো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিত মাক আলিস্তার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

নিজেদের হারিয়ে খুঁজতে থাকা আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় আশা তখন ম্যাচের আয়ু শেষের দিকে থাকায়। একজন কম নিয়ে খেলতে থাকা আলবিসেলেস্তেরা টাইব্রেকারের আশায় তাকিয়ে ছিল রেফারির শেষ বাঁশির দিকে। কিন্তু হঠাৎ এক আক্রমণে ফেরান তোরেস সব হিসেব উলট পালট করে দেন।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় দুজনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সহায়তা ব্যবস্থা এসএএমই (ইমারজেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্স সিস্টেমস) জানিয়েছে, বুয়েনস এইরেসের ম্যাচ চলার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ব্যক্তি মারা যান।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে মন পুড়ছে আর্জেন্টিনার ফুটবলারদের। সেই দলের একজন হওয়ায় নিকো পাসও হৃদয়ভাঙার বেদনায় কাতর। তবে ভীষণ মন খারাপের মাঝেই বিশ্বকাপ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানালেন তিনি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালটা ছিল দুই প্রজন্মের দুই তারকার লড়াই। একদিকে স্পেনের উদীয়মান বিস্ময় লামিনে ইয়ামাল, অন্যদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। শেষ পর্যন্ত শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকল এই দুজনের আবেগঘন সাক্ষাৎ।
২ ঘণ্টা আগে