
বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের টাইমস স্কয়ার যেন পরিণত হয়েছিল ছোট্ট এক বুয়েনস আয়ারসে। শিরোপা নির্ধারণী ম্যাচের ২৪ ঘণ্টা আগেই হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক সেখানে জড়ো হয়ে সৃষ্টি করেন উৎসবমুখর পরিবেশ। প্রবল বৃষ্টিও তাদের উচ্ছ্বাসে ভাটা ফেলতে পারেনি।
স্থানীয় সময় শনিবার দুপুর থেকেই পরিবার, বন্ধুদের দল এবং নানা বয়সী সমর্থকেরা আর্জেন্টিনার জার্সি, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে টাইমস স্কয়ারে আসতে শুরু করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিশ্বের অন্যতম ব্যস্ত এই চত্বরও ভিড় সামাল দিতে হিমশিম খেতে থাকে।
সমর্থকদের উপস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই পুরো এলাকায় ব্যারিকেড বসানো হয় এবং মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। মানুষের চাপ বাড়তে থাকায় একপর্যায়ে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কেবল ভেতরে থাকা মানুষকে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল, যাতে আরও ভিড় না বাড়ে।
সন্ধ্যা সাড়ে ছয়টার পর সমাবেশের কেন্দ্রে পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। এক ঘণ্টা পর বৃষ্টি নামলেও সমর্থকদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। কেউ বৃষ্টির মধ্যেই অবস্থান করেছেন, কেউ সাময়িক আশ্রয় নিয়েছেন, তবে পুরো এলাকাজুড়েই ছিল মানুষের ঢল।
আয়োজকদের পক্ষে উপস্থিত মানুষের সঠিক সংখ্যা জানানো সম্ভব না হলেও, সমাগমের ব্যাপকতা দেখে এটিকে ইতিমধ্যেই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে ঘিরে সবচেয়ে বড় সমর্থক সমাবেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে মায়ামিতেও একই ধরনের বিশাল পতাকা মিছিল হয়েছিল।
সমাবেশজুড়ে ধ্বনিত হয়েছে আর্জেন্টিনা, লিওনেল মেসি ও কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে পরিচিত সব স্লোগান। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে একটি স্বপ্নই—আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়। আকাশি-সাদা পতাকায় ঢেকে যায় টাইমস স্কয়ারের চারপাশ, যা আবারও প্রমাণ করে বিশ্বের যেকোনো প্রান্তে নিজেদের দলের জন্য একত্রিত হতে আর্জেন্টাইন সমর্থকদের আগ্রহ কতটা প্রবল।
মূল সমাবেশে আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিই সবচেয়ে বেশি ছিল। আনুমানিক ৮০ শতাংশ ছিলেন আর্জেন্টিনার সমর্থক, যেখানে স্পেনের সমর্থক ছিল ২০ শতাংশের মতো। এমনকি সেভেন্থ অ্যাভিনিউ এবং ৪৬ ও ৪৭ নম্বর স্ট্রিটের অপর পাশেও শত শত মানুষ দাঁড়িয়ে পুরো আয়োজন উপভোগ করেছেন।
তবে টাইমস স্কয়ারের এই সমাবেশই নিউইয়র্কে থাকা সব আর্জেন্টাইনের চিত্র নয়। হাজারো সমর্থক যখন পতাকা মিছিলে অংশ নিয়েছেন, তখন আরও অনেকে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন, ফিফথ অ্যাভিনিউতে কেনাকাটা করেছেন, রেস্তোরাঁয় সময় কাটিয়েছেন কিংবা সেন্ট্রাল পার্কে ঘুরে বেড়িয়েছেন। সব মিলিয়ে পুরো ম্যানহাটনজুড়েই ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতি।

ফুলহামের মূল দলে অভিষেকের পর এবার সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে এক মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। ফুলহাম আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফারহানকে ধারে পাঠানোর বিষয়টি নিশ্চিত
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু টানা দুইবার আর্জেন্টিনার শিরোপা জিততে না পারার দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। এবার সেটা নিয়ে চাঞ্চল্যকর এক খবর শোনালেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এক টায়ার সারানোর দোকানদার দলের ওপর
৩ ঘণ্টা আগে
টানা দুইবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ট্রাভিস হেড। এবার তিনি অ্যালেক্স ক্যারিকে এক ভোটের ব্যবধানে হারিয়ে পেলেন অ্যালান বোর্ডার পদক। টানা দুইবার বর্ষসেরা পুরস্কারের পদক জিতে হেড যেমন উচ্ছ্বসিত, একই সঙ্গে তাঁর চিন্তা বাংলাদেশের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়
৪ ঘণ্টা আগে
৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
৫ ঘণ্টা আগে