
ষষ্ঠ বিশ্বকাপ খেলা নিয়েই যেখানে অনেক শঙ্কা ছিল, সেখানে আরও একবার বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসিকে দেখতে চাওয়ার ইচ্ছাটা অসম্ভবের থেকেও যে বেশি কিছু সেটা বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নে দশ নম্বর জার্সিধারীও তাই দিলেন স্পষ্ট উত্তর।
আজ ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন মেসি। শুধু মাঠে নেমেই ক্ষ্যান্ত থাকেননি, হ্যাটট্রিক করে ম্যাচের পুরো আলো নিজের দিকে কেড়ে নেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে মিক্সড জোনে এক সাক্ষাৎকারে সপ্তম বিশ্বকাপে খেলার সম্ভাবনা জানতে চাওয়া হলে মেসি বলেন, ‘এটা একেবারেই সম্ভব না।’
আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বেশকিছু রেকর্ড নিজের দখলে নেন মেসি। মিরোস্লাভ ক্লোসের সঙ্গে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক। দুজনের নামের পাশে শোভা পাচ্ছে সমান ১৬ গোল।
আলজেরিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আমি যেমন আগেও বলেছি, সত্যি বলতে আমরা ভালো অবস্থায় আছি, প্রতিযোগিতার জন্য প্রস্তুত। এই দল সবসময়ই দেখিয়েছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তারা কখনও হাল ছাড়ে না। প্রতিপক্ষ যেই হোক, তারা সবসময়ই ম্যাচে আধিপত্য করতে চায়।’
ম্যাচ জিতলেও আলজেরিয়ার বিপক্ষে লড়াই যে সহজ ছিল না সেটা মনে করিয়ে দিলেন মেসি, ‘প্রথমার্ধ সহজ ছিল না; প্রতিযোগিতা এখন আরও কঠিন হয়ে যাচ্ছে। পুরো বিশ্বকাপজুড়ে আমরা দেখেছি সব ম্যাচই খুব কাছাকাছি লড়াইয়ের, কেউই কিছু সহজে দেয় না।’
আপাতত মেসির সব মনোযোগ বিশ্বকাপ ঘিরে। শিরোপা ধরে রাখতে চায় তাঁর দল, ‘আমরা লড়াই করব এবং আমাদের সর্বোচ্চটা দেব।’

টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
২ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
৩ ঘণ্টা আগে
অপরাজিত দল হয়েই শেষ বত্রিশ পর্বে উঠেছে জাপান। গ্রুপ পর্বের দুই ম্যাচ ড্র ও এক ম্যাচ জিতে এশিয়ার দলটি পেরিয়েছে গ্রুপ পর্বের বাধা। নকআউট পর্বে তারা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। শেষ বত্রিশের ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মরিয়াসু প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন।
৪ ঘণ্টা আগে