
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ নতুন কিছু নয়। বিশেষ করে বিশ্বকাপ এলেই দুই দেশের ভৌগোলিক দূরত্ব যেন মিলিয়ে যায় ফুটবলের ভালোবাসায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের সেমিফাইনালে আজ (বাংলাদেশ সময়) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের নিয়ে কথা বলেন স্কালোনি।
বাংলাদেশে আর্জেন্টিনার কোটি কোটি নিবেদিতপ্রাণ সমর্থক রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে, যারা প্রাণভরে আপনাদের সমর্থন করবেন, তাদের জন্য আপনি কী বার্তা দিতে চান? আজকের পত্রিকার প্রতিবেদকের এই প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের প্রতিবারই বিস্মিত করে। আর্জেন্টিনা থেকে এত দূরের একটি দেশ—তবু আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব।’
বাংলাদেশের রাস্তাঘাটে আর্জেন্টিনার জার্সি পরে সমর্থকদের উচ্ছ্বাসের বিষয়টিও তুলে ধরেন স্কালোনি, ‘আপনাদের দেশে মানুষকে আর্জেন্টিনার জার্সি গায়ে গর্বের সঙ্গে দেখতে পাওয়া আমাদের জন্য এক অনন্য অনুভূতি।’
বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।’
বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। লিওনেল মেসিদের ম্যাচ ঘিরে দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন, আকাশছোঁয়া আর্জেন্টিনার পতাকা এবং লাখো সমর্থকের উচ্ছ্বাস আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও একাধিকবার জায়গা করে নিয়েছে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই এবার বাংলাদেশের মানুষের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানালেন আর্জেন্টিনার প্রধান কোচ।

লিওনেল মেসির মতো ফুটবলারকে থামানো যে কোনো দলের জন্যই অনেক বড় পরীক্ষা। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই কঠিন চ্যালেঞ্জের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। আর্জেন্টাইন মহাতারকাকে আটকাতে ম্যান টু ম্যান মার্কিংয়ের কৌশল কাজে লাগানোর কথা ভাবছেন তিনি।
৩৩ মিনিট আগে
ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শিরোপার লড়াইয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেতে চান দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর পেছনে রয়েছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মানসিক লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছে ইংল্যান্ড। দলটির ডিফেন্ডার মার্ক গেহির বিশ্বাস, শেষ চারের লড়াইয়ে চাপটা ইংল্যান্ডের নয়, বরং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ওপরেই থাকবে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। তবে এই ম্যাচকে আগেরগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে রাজি নন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর বিশ্বাস, সেমিফাইনালের লড়াই হবে ভিন্ন মাত্রার এবং নিজেদের সেরাটা খেলতে পারলেই কেবল ফাইনালের টিকিট কাটা সম্ভব।
২ ঘণ্টা আগে