কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
দলগত রেকর্ড
*১০: আইপিএলে সর্বাধিক ফাইনাল খেলার রেকর্ড চেন্নাই সুপার কিংসের। ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে ফাইনাল খেলেছে তারা।
*১২: সর্বাধিক প্লে-অফ খেলার রেকর্ডও চেন্নাইয়ের (২০০৮-২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১, ২০২৩)।
*২৭৭: আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস। এরপর আছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স (২৭১), বেঙ্গালুরু (২৬৫), দিল্লি ক্যাপিটালস (২৬৪) ও পাঞ্জাব কিংস (২৬৩)।
*১৫১: সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও মুম্বাইয়ের দখলে। এরপর আছে চেন্নাই (১৪৩) এবং তিন নম্বরে আছে কলকাতা (১৩৫)।
*১৪০: সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে দিল্লি। পাঞ্জাব (১৩৯) দ্বিতীয়, বেঙ্গালুরু (১৩২) তৃতীয়।
*২৮৭: আইপিএলের সর্বোচ্চ দলীয় স্কোর, ২০২৪ সালে যা হায়দরাবাদ করেছিল বেঙ্গালুরুর বিপক্ষে। সর্বনিম্ন স্কোর ৪৯। কেকেআরের বিপক্ষে ২০১৭ সালে এই রান করেছিল বেঙ্গালুরু।
ব্যক্তিগত রেকর্ড (ব্যাটিং)
*৮৬৬১: আইপিএলের সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। ২৫৯ ইনিংসে তাঁর গড় ৩৯। দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা। ৭০৪৬ রান করেছেন তিনি।
*৯৭৩: এক মৌসুমে সর্বোচ্চ রান কোহলির দখলে (২০১৬ সালে, ১৬ ইনিংসে)।
*৭১: আইপিএলে সর্বাধিক ৫০+ ইনিংস কোহলির (৮টি সেঞ্চুরি ও ৬৩টি ফিফটি)। পরের স্তানরদুটিতে আছেন এরপর ডেভিড ওয়ার্নার (৬৬) ও রোহিত (৪৯)।
*৮: সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড কোহলির। এরপর (জস বাটলা ৭), ক্রিস গেইল (৬) ও কেল এল রাহুল (৫)।
*৭৭১: আইপিএলে সর্বাধিক চারও কোহলির দখলে। এরপর শিখর ধাওয়ান (৭৬৮) ও ওয়ার্নার (৬৬৩)।
বোলিং
*২২১: আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিকা যুজবেন্দ্র চাহাল। এরপর আছে ভুবনেশ্বর কুমার (১৯৮) ও সুনিল নারিন (১৯২)।
*২: সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড যৌথভাবে যশপ্রীতি বুমরা, ভুবনেশ্বর, জেমস ফকনার ও জয়দেব উনাদকাটের দখলে।
*৩২: যৌথভাবে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল ও ডোয়াইন ব্রাভো।
*৬.৬৮: সেরা ইকোনমি বোলিংয়ের মালিক মুত্তিয়া মুরালিধরন। পরের স্থানটি ভ্যান ডার মারউইয়ের দখলে (৬.৭৪)।
*৭৬: এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছেন জফরা আর্চার। এরপর আছেন মোহাম্মদ শামি (৭৫) এ মোহিত শর্মা (৭৩)।

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করেই সে বার্তাই
১ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম মৌসুম শুরু হবে আগামীকাল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্ট শুরুর আগেই পেস আক্রমণ নিয়ে বিপদ বাড়ল একবারের চ্যাম্পিয়নদের।
৫ ঘণ্টা আগে