
দুবাইয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের বেশি দিন হয়নি। গত ৮ ডিসেম্বর ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ। দুই সপ্তাহ পর বাংলাদেশের সামনে আরেকটি শিরোপাজয়ের হাতছানি। এবারও প্রতিপক্ষ সেই ভারত।
নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবারই শুরু হয়েছে প্রথমবারের মতো। টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। মালয়েশিয়ার বায়ুমাস ক্রিকেট ওভালে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ভারত রীতিমতো হাঁসফাঁস করেছে। প্রথম মৌসুমেই শিরোপা জিততে বাংলাদেশকে করতে হবে ১১৮ রান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আকতার। প্রথমে ব্যাটিং পেলেও সেভাবে রানের চাকা সচল রাখতে পারেনি ভারত। ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান হয়ে যায় ভারতের স্কোর। এমন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ ও জি ত্রিশা। তৃতীয় উইকেটে ৪২ বলে ৪১ রানের জুটি গড়েন ত্রিশা ও প্রসাদ। তবে ভারতীয় অধিনায়ক যেন ভুলেই গেছেন এটা টি-টোয়েন্টি ম্যাচ। ২১ বলে ১ চারে করেছেন ১২ রান। ১২তম ওভারের পঞ্চম বলে প্রসাদকে বোল্ড করে জুটি ভাঙেন হাবিবা ইসলাম।
তৃতীয় উইকেটের জুটি ভাঙার পর ভারত আর সেভাবে রান তুলতে পারেনি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানে থেমে যায় ভারতের ইনিংস। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন ত্রিশা। তিনিই ভারতের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। বাংলাদেশের মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে দিয়েছেন ৩১ রান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে