Ajker Patrika

আইপিএল শুরুর আগ মুহূর্তে বিপাকে কলকাতা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মার্চ ২০২৬, ২১: ০৪
আইপিএল শুরুর আগ মুহূর্তে বিপাকে কলকাতা
পিঠের চোট থেকে সেরে উঠেননি আকাশ। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমকে সামনে রেখে বেশ বিপদেই আছে কলকাতা। আরও সংক্ষেপে বলতে গেলে—টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তিনবারের চ্যাম্পিয়নদের পেস বোলিং বিভাগে বড় ধরনের ধাক্কা লেগেছে। এই তালিকার সবশেষ সংযোজন আকাশ দীপ।

পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন আকাশ—প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। তবে তাঁর চোট সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কলকাতা। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ফিট হয়ে মাঠে ফিরতে আরও তিন মাস সময় লাগবে আকাশের। আইপিএল শুরু হবে আগামী ২৮ মার্চ।

আকাশের মতো ছিটকে গেছেন হার্শিত রানা। হাঁটুর অস্ত্রোপচারের পর এখনো সুস্থ হয়ে উঠেননি এই পেসার। হার্শিতের চোটের কথা আনুষ্ঠানিকভাবে না জানালেও এরই মধ্যে বিকল্প খোঁজা শুরু করেছে কলকাতা। চিন্তা আছে মাথিশা পাথিরানাকে নিয়েও; টুর্নামেন্টের শুরুর দিকে শ্রীলঙ্কার পেসারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান পাথিরানা। সেই চোট তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়। চোট থেকে এখনো সেরে উঠেননি পাথিরানা। আইপিএলের শুরুর অংশে তাঁকে পাবে না কলকাতা, সেটা এখন নিশ্চিত। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে আছেন পাথিরানা। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। এরপর থেকেই শনির দশা লেগে আছে দলটিতে।

নিলাম থেকে এক কোটি রুপিতে আকাশকে দলে ভিড়িয়েছিল কলকাতা। আইপিএলকে সামনে রেখে গত বুধবার থেকে প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় এখনো দলের সঙ্গে যোগ দেননি আকাশ—এমনটাই জানিয়েছে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। আপাতত ব্যাঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) পুনর্বাসনে আছেন তিনি।

২০২২ সালে অভিষেক হলেও চোটের কারণে এখনো আইপিএলে নিয়মিত হতে পারেননি আকাশ। এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৪ ম্যাচ; বল হাতে নিয়েছেন ১০ উইকেট। গত মৌসুমে তাঁকে আট কোটি রুপিতে কিনেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সেবার ছয় ম্যাচের বেশি খেলতে পারেননি এই বোলার। এক মৌসুম যেতেই আকাশকে ছেড়ে দেয় লক্ষ্ণৌ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান, যা বলছেন চীনা সমরবিদ

বাংলাদেশ সিরিজ কেন বাতিল করল আয়ারল্যান্ড

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত