
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোনো রাখঢাক না রেখেই কথাটা বলেছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, টেস্টে তথাকথিত ব্যাটিং ধরনে পরিবর্তন আনার পরিকল্পনায় আছেন তারা। তারই অংশ হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাকা হয় তানজিদ হাসান তামিমকে।
ঢাকা টেস্টে একাদশে জায়গা না হলেও খুব বেশি অপেক্ষা করতে হলো না তামিমকে। সিলেট টেস্টে অভিষেক ক্যাপ পরলেন এই ওপেনার। সচরাচর হাতখুলে খেলতে পছন্দ করেন তিনি। অভিষেক টেস্টেও নিজের স্বভাবজাত ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু ক্রিজে সেটা হয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম।
মোহাম্মদ আব্বাসের করা দশম ওভারের শেষ বলে আউট হয়ে ফেরেন তামিম। অফ স্টাম্পের বাইরের বলটি মিড অনে দিয়ে পাঠানোর চেষ্টায় ছিলেন। কিন্তু ব্যাটে-বলে হয়নি। বল চলে যায় আব্বাসের হাতে। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২৬ রান করেন তামিম। ৩ বাউন্ডারিতে সাজানো তাঁর ৩৪ বলের ইনিংস।
সাদমান ইসলামের চোটে অভিষেক হয় তামিমের। সাদমান ছিটকে গেলে শেষ মুহূর্তে দলে ডাকা হয় জাকির হাসানকে। তবে একাদশে জায়গা পাননি এই ব্যাটার। সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ওপেনিং করতে নামেন তামিম। ইনিংসের শুরুতেই জয় ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। আব্বাসের করা ইনিংসের দ্বিতীয় বলে স্লিপে সালমান আলী আগার হাতে ধরা পড়েন। কোনো রান করতে পারেননি এই ওপেনার।
জয় বিদায় নিলেও মুমিনুল হককে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন তামিম। এই জুটি জমেও গিয়েছিল। কিন্তু তামিম ফিরলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সেই সঙ্গে ভাঙে ৪৪ রানের জুটি।

মধ্যাহ্ন বিরতির পরও আরেকদফা ব্যাটিং ব্যর্থতার চিত্র বাংলাদেশ শিবিরে। প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর দুপুরের খাবার খেয়ে এসে বেশিক্ষণ টিকলেন না নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।
৩২ মিনিট আগে
সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের পক্ষে গেল না। আগে ব্যাট করতে নামা স্বাগতিকেরা এই সেশনে হারিয়েছে ৩ উইকেট। মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিমের পর সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। তাতে ৬৩ রানেই ৩ উইকেটে দলে পরিণত হয় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
ভাগ্যিস নাজমুল হোসেন শান্তর প্যাডে লাগা খুররম শেহজাদের করা বলটা অফস্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। নাহলে এতক্ষণে চতুর্থ ব্যাটার হিসেবে ফিরতে হতো বাংলাদেশ অধিনায়ককে। এই ব্যাটার বেঁচে গেলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শুরুর ধাক্কা থেকে বের হতে পারছে না স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকা ও ইউরোপ মহাদেশের বাইরে কোনো দলই বিশ্বকাপের জন্য নিজেদের প্রকৃত দাবিদার হিসেবে তুলে ধরতে পারেনি। তবে চার বছর আগে কাতারে মরক্কোর সেমিফাইনাল-যাত্রা সেই মিথ ভেঙে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপে সেই সাফল্যকেও ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন বুনছে সেনেগাল।
৪ ঘণ্টা আগে