
প্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল ওয়াশিংটনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানে ভ্যানেসার সঙ্গে উডসের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে দুজনের জন্য শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের জন্য আমি খুবই খুশি। তারা সুখী হোক, এটাই চাওয়া আমার।’
উডসের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকার কথাও জানান ট্রাম্প, ‘টাইগার আসলে কয়েক মাস আগে আমাকে ফোন করেছিল। আমাদের মধ্যে খুব ভালো ও বিশেষ সম্পর্ক বিদ্যমান।’
ভ্যানেসা ট্রাম্প ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ১৩ বছরের বিবাহিত জীবনের সম্পর্কের ইতি টানেন। টাইগার উডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সম্পর্কের ঘোষণা দেন। উডসের সঙ্গে ভ্যানেসার এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ভালোবাসা চারপাশে ছড়িয়ে আছে, আর তোমার পাশে থাকাই আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি! আমরা একসঙ্গে জীবনের এই যাত্রার জন্য উচ্ছ্বসিত। এই মুহূর্তে, আমরা চাইব কাছের

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
১০ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
১০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১১ ঘণ্টা আগে