
বাংলাদেশের জার্সিতে আগেই অভিষেক হয়েছে রিপন মন্ডলের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা সেই তিন ম্যাচ ছিল ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। একই মাঠে আজ ১৪৬ দিন পর টি-টোয়েন্টি খেলতে নামল বাংলাদেশ। দীর্ঘদিন পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে খেলতে নেমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছেন রিপন। ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে খেলার পর বিপিএল, রাইজিং স্টার্স এশিয়ান কাপে নজরকাড়া পারফরম্যান্স করে জাতীয় দলে ফিরেছেন তিনি। ডেথ ওভারে একের পর এক ইয়র্কার মেরে প্রতিপক্ষ দলের রান আটকাতে সিদ্ধহস্ত তিনি। পেস বোলিং আক্রমণে তাঁর সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
টপ অর্ডারে দুই বাঁহাতি পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন সাইফ হাসান। মিডল অর্ডারে লিটনের সঙ্গে আছেন তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারীর মতো তারকারা। শেষের দিকে শামীম ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।
স্পিন বোলিং লাইনআপে মেহেদীর সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মেহেদীর ঘূর্ণিজাদুর পাশাপাশি ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। এমনকি রিশাদেরও শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। পাশাপাশি সাইফ, শামীমও খণ্ডকালীন স্পিনার হিসেবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
এদিকে নিয়মিত অধিনায়ক টম লাথামের পরিবর্তে লিটনের সঙ্গে টস করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি। একাদশে থাকা দুই ক্রিকেটার ম্যাট ফিশার ও নাথান স্মিথের আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে। ফিশার এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এক টেস্ট খেলেছেন। আর নাথান স্মিথ নিউজিল্যান্ডের হয়ে ৪ টেস্ট ও ১৭ ওয়ানডে খেলেছেন।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী , তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল
নিউজিল্যান্ডের একাদশ:
নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), বেভান জ্যাকবস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, বেন লিস্টার, ইশ সোধি

টস হেরে আগে ব্যাটিং পেয়ে নিউজিল্যান্ড তাণ্ডব চালাচ্ছিল বাংলাদেশের ওপর। অধিনায়ক লিটন দাস একের পর এক বোলার পরিবর্তন করেও সফল হচ্ছিলেন না। তবে ম্যাচের শেষ দিকে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের স্কোর যেখানে চোখ বন্ধ করে ২০০ পার হওয়ার কথা ছিল, তা আর হয়নি।
৮ মিনিট আগে
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের ৯৯তম বলে হঠাৎ করে খেলা থামিয়ে দিলেন আম্পায়াররা। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো ছিঁটেফোটা ছিল না।
৩০ মিনিট আগে
চট্টগ্রামে গতকাল লিটন দাসের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছিলেন টম লাথাম। সংবাদ সম্মেলনেও এসেছিলেন লাথাম। কিন্তু আজ লিটনের সঙ্গে টস করতে দেখা গেল অন্য কাউকে।
১ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে আইপিএলে ক্রিকেটারদের পাশাপাশি অনেক ধনকুবেরেরও নজর থাকে। স্টেডিয়ামগুলোও কড়া নিরাপত্তার বলয়ে থাকে। কিন্তু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটে গেল, তাতে এই টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সিসিক্যামেরা নষ্ট করার দায়ে দুইজনকে গ্রেপ্তার
২ ঘণ্টা আগে