
বিশ্বকাপের আগে চোট-শঙ্কায় থাকা আর্জেন্টিনা শিবিরে ফিরেছে স্বস্তি। টেক্সাসের এলিস ফিল্ডে রোববারের অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন নিকো পাস। পাশাপাশি দুই রাইট ব্যাক নাউয়েল মলিনা ও গনসালো মন্তিয়েল দলের সঙ্গে অনুশীলন করেছেন।
শনিবার ডিফেন্ডার লিওনার্দো বালের্দি পেশিতে চোট পেয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বেশ উদ্বেগ তৈরি হয়েছিল আর্জেন্টিনা দলে। এরপর সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানান, দলের বেশ কয়েকজন ফুটবলার এখনো শতভাগ ফিট নন। তবে রোববারের অনুশীলন থেকে ইতিবাচক খবর পেয়েছেন তিনি।
বাঁ হাঁটুর সমস্যার কারণে কয়েকদিন আলাদা থাকা তরুণ ফরোয়ার্ড পাস মেডিকেল ছাড়পত্র পাওয়ার পর আবারও সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। আগামী ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে তাঁর ফেরাকে বড় স্বস্তি হিসেবে দেখছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে পাসকে আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই বিবেচনা করছে আলবিসেলেস্তেরা।
ডান প্রান্তের রক্ষণভাগেও মিলেছে সুখবর। পেশির চোট কাটিয়ে মলিনাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। অন্যদিকে মন্তিয়েল এখনো পুরোপুরি ফিট না হলেও মাঠে ফেরায় ইতিবাচক বার্তা মিলেছে।
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর বিশেষ নজর রাখছে স্কালোনির কোচিং স্টাফ। মলিনা ও মন্তিয়েলের পাশাপাশি লেয়ান্দ্রো পারেদেসও কিছুটা উদ্বেগের কারণ হয়ে আছেন। বোকা জুনিয়র্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি সামান্য পেশির চোট পেয়েছিলেন। এ কারণেই বিকল্প হিসেবে আগুস্তিন গিয়াই ও নিকোলাস কাপালদোকেও দলে ডাকা হয়েছে।
এ ছাড়া আর্জেন্টিনার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। হুলিয়ান আলভারেস গোড়ালির প্রদাহে ভুগলেও বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ডান হাতের অনামিকায় চিড় ধরা আঘাত থেকে সেরে উঠছেন। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তাঁরই একাদশে থাকার কথা।
আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। হন্ডুরাসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যারা খেলেননি বা খুব কম সময় মাঠে ছিলেন, তাঁদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে কোচিং স্টাফ। পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া লিওনেল মেসিও সেই ম্যাচে মাঠে নামতে পারেন।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
১৯ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে যেমন শক্তির জানান দিচ্ছে আর্জেন্টিনা, তেমনি মাঠের বাইরেও তাদের জনপ্রিয়তা ছুঁয়ে যাচ্ছে নতুন উচ্চতা। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের রাতে লিওনেল স্কালোনির অধীনে এক অনন্য রেকর্ড গড়েছে লা আলবিসেলেস্তেরা।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের নির্বাচনে জয়ী হওয়ার পর কোচ হিসেবে জোসে মরিনিয়োকে ফেরানোর ঘোষণা দিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। টানা দুটি ব্যর্থ মৌসুম শেষে নিজেদের চেনা রূপে ফেরার লক্ষ্যেই দ্য স্পেশাল ওয়ানকে ফেরাচ্ছেন লস ব্লাঙ্কোসদের এই দক্ষ সংগঠক।
২ ঘণ্টা আগে