
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ ইমার্জিং টিমস-জিম্বাবুয়ে ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জাকিরের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮৫ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
৩৬৫ রানের লক্ষ্যে নেমে ৬০ রানের জুটি গড়েন জিম্বাবুয়ে ‘এ’ দলের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও ম্যাথু ক্যাম্পবেল। দশম ওভারের চতুর্থ বলে ইনোসেন্ট কাইয়াকে (২৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আলিস আল ইসলাম।
ইনোসেন্ট কাইয়া-ক্যাম্পবেলের জুটিই জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ। সফরকারীদের ইনিংসে আর কোনো জুটি ৫০ পেরোয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জিম্বাবুয়ে ৪৮.৫ ওভারে ২৭৯ রানে গুটিয়ে গেছে। মাধেভেড়ের ৯৩ বলে ১১৬ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। ১৩ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
৪৯তম ওভারের শেষ বলে মাধেভেড়েকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন আবদুল গাফফার সাকলাইন। ছয় নম্বরে নেমে ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন মাধেভেড়ে। বাংলাদেশের রহনত দৌল্লা বর্ষণ, সামিউন বাশির রাতুল তিনটি করে উইকেট পেয়েছেন। আলিস নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন খালেদ ও সাকলাইন। বাংলাদেশের ৮৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন জাকির। বাঁহাতি এই ওপেনার ৯৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় করেছেন ১১৯ রান।
বগুড়ায় আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে ‘এ’ দলের অধিনায়ক রয় কাইয়া। আগে ব্যাটিং করা বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৪০ ওভারে ৪ উইকেটে ২৭২ রান। শেষ ১০ ওভারে স্বাগতিকেরা যেমন রান তুলেছে, তেমনি নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৬ উইকেট হারিয়ে ৯২ রান যোগ করায় বাংলাদেশের স্কোর হয়েছে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩৬৪ রান। জিম্বাবুয়ের আর্নেস্ট মাসুকু ১০ ওভারে ৭০ রানে নিয়েছেন ৩ উইকেট।
পরশু বগুড়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং-জিম্বাবুয়ে ‘এ’। শেষ ওয়ানডের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৩ জুন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

৩৯ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহেই। তবু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র রেশ এখনো রয়ে গেছে। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বেছে নিল টুর্নামেন্টের সেরা গোল। যে গোলটা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে।
১ ঘণ্টা আগে
আন্দ্রেয়া পিরলোকে ঘিরে ইতালির জাতীয় দলের কোচ নিয়োগের জল্পনা কয়েক দিনের মধ্যেই নাটকীয় মোড় নিল। কোচ হওয়ার প্রার্থিতায় একসময় যিনি ছিলেন সবচেয়ে এগিয়ে, তিনিই শেষ পর্যন্ত দৌড় থেকে ছিটকে পড়লেন। ফুটবলীয় যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিতর্ক এবং একটি বাণিজ্যিক চুক্তিই শেষ পর্যন্ত পিরলোর স্বপ্ন ভেঙে দিল
১ ঘণ্টা আগে
ঘরের মাঠে ছন্দে থাকা বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফরে উপহার দিয়েছে একরাশ হতাশা। ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। অথচ জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল। জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের ‘ফুলস্টপ’ হওয়ায় এই সি
২ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহী
৩ ঘণ্টা আগে