
দলীয় ১১৬ রানে মেহেদী হাসান মিরাজ যখন ফিরে যান, তখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল—সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে পারবে তো বাংলাদেশ? শেষ পর্যন্ত লজ্জা এড়িয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকেরা এই সমীকরণ মিলিয়েছে। সেটা সম্ভব হয়েছে লিটন দাসের লড়িয়ে ইনিংসে ভর করে।
শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন নাহিদ রানা। মোকাবেলা করা চতুর্থ বলেই উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেন এই পেসার। রানার বিদায়ে অলআউট হয়েছে বাংলাদেশ; তার আগে করেছে ২৭৮ রান। দলকে পৌনে তিনশর কোটায় নিয়ে যেতে দারুণ এক সেঞ্চুরি উপহার দেন লিটন। ওপরের সারির ব্যাটাররা ফিরে গেলেও লড়াই চালিয়ে যান। টেলএন্ডারদের নিয়ে তাঁর আত্মবিশ্বাসী ব্যাটিং দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছে।
হাসান আলীর বলে আব্দুল্লাহ ফজলের হাতে ধরা পড়লে লিটনের ইনিংস থামে। তার আগে ১৬ চার এবং ২ ছক্কায় খেলেন ১২৬ রানের ইনিংস। ষষ্ঠ উইকেটে তাইজুলকে (১৬) নিয়ে যোগ করেন ৬০ রান। নবম উইকেটে শরীফুল (১২) ইসলামের সঙ্গে তাঁর জুটি ৬৪ রানের। তার আগে তাসকিন আহমেদকে নিয়ে আরও ৩৮ রান যোগ করেন লিটন। ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে লিটনময় একটা দিনটাই দেখল ভক্তরা।
এর আগে প্রথম দুই সেশনে তিনটি করে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। আরও একবার ব্যর্থ ওপেনিং জুটি। স্কোরবোর্ডের কোনো রান হওয়ার আগে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন মাহমুদুল হাসান। ভালো খেলতে থাকা অভিষিক্ত তানজিদ হাসান তামিম আউট হয়েছেন ২৬ রান করে। ২২ রানের বেশি করতে পারেননি ঢাকা টেস্টের দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া মুমিনুল হক।
চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন শান্ত। ব্যক্তিগত ২৯ রানে কাটা পড়ে অধিনায়কের ইনিংস। পাকিস্তানের ভুলে একবার বেঁচে যাওয়া মুশফিকও ইনিংস বড় করতে পারেননি। ২৩ রানে খুররম শেহজাদের বলে এলবিডব্লু হন সাবেক অধিনায়ক। বড় শট খেলতে গিয়ে হাসান আলীর হাতে ধরা পড়েন মিরাজ। মাত্র ৪ রান আসে ওয়ানডে দলপতির ব্যাট থেকে।
৮১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার শেহজাদ। আব্বাসের শিকার তিনটি। ৪৫ রান দেন এই পেসার। এ ছাড়া হাসান ২ এবং সাজিদ নেন ১ উইকেট।

বিসিবির পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়েছে আজ। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৭ জুন। বিসিবির নির্বাচনে তামিম যে অংশ নিচ্ছেন, তিনি আগেই জানিয়েছেন।
২৯ মিনিট আগে
দলের রান ২০০ হবে কি? তখন এমন একটা আশঙ্কাই ভর করেছিল দশর্কদের মনে। শুধু দর্শক কেন, উইকেটে থাকা লিটনও ছিলেন সংশয়ে।
৩৭ মিনিট আগে
করপোরেট স্পনসর নেই, নেই কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার কিংবা বিলবোর্ড। দেশের সবচেয়ে বড় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের আসর ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে সম্পূর্ণ স্পনসরহীন অবস্থায়। কাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ৪৫ সংস্থার ৪১০ অ্যাথলেট...
৪৪ মিনিট আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের বেশিরভাগ ম্যাচই রানবন্যায় ভেসেছে। এদিন সেঞ্চুরি হয়েছে চারটি। তিন অঙ্কের ম্যাজিক্যাল কোটা স্পর্শ করেছেন মোহাম্মদ মিঠুন, আশিকুর রহমান শিবলি, মাহমুদুল হাসান এবং সাদিকুর রহমান। বিপরীতে বল হাতে দিনটা রাঙিয়েছেন কেবল আব্দুল গাফফার সাকলাইন।
২ ঘণ্টা আগে