
পেনাল্টি মিসের হতাশা উড়িয়ে দিয়ে দুর্দান্ত এক গোল করলেন লিওনেল মেসি। সুন্দর এক বিল্ডআপ থেকে নিখুঁত ফিনিশিংয়ে অস্ট্রিয়ার জাল কাঁপালেন তিনি। একই সঙ্গে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে টপকে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এই আর্জেন্টাইন তারকা।
আজ ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মেসি। এর আগে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি মিস করে ক্লোসের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। তবে ৩৮ মিনিটে আর কোনো ভুল করেননি; চেনা জাদুকরি ছোঁয়ায় অস্ট্রিয়ার রক্ষণ ও গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগারকে পরাস্ত করে জাল কাঁপান এই ফরোয়ার্ড।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে চোখধাঁধানো হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক। আজ অস্ট্রিয়ার বিপক্ষে লক্ষ্য ভেদ করার সঙ্গে সঙ্গেই ফুটবল জাদুকরের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়াল ১৭। শুধু তা-ই নয়, বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। এর আগে কীর্তি গড়েছেন জুস্ত ফতেঁইন ও জাইরজিনিও।
যুক্তরাষ্ট্রের মাটিতে মেসির এই অবিশ্বাস্য কীর্তির পর ডালাসের গ্যালারিজুড়ে এখন শুধুই আলবিসেলেস্তেদের উল্লাস।

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে