
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এক সপ্তাহ না গড়াতেই বেশ জমে উঠেছে। স্কোরকার্ড দেখে হয়তো পুরোটা বোঝার উপায় নেই। কিন্তু পাকিস্তান-নেদারল্যান্ডস, ইংল্যান্ড-নেপাল, ভারত-যুক্তরাষ্ট্র—এই ম্যাচগুলো যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই ম্যাচের রোমাঞ্চ অনুভব করতে পেরেছেন। আজ কলম্বোর প্রেমাদাসায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের আভাস দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত অজিরা জিতেছে হেসেখেলেই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রথম পাঁচ দিনের মধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলগুলো ম্যাচ খেলে ফেলেছে। কোনো কোনো দল একাধিক ম্যাচও খেলেছে। তবে প্রথম সারির দলগুলো বিশ্বকাপ অভিযান শুরু করলেও অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে দেরিতে। আজ কলম্বোর প্রেমাদাসায় আয়ারল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছ অজিরা।
অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮২ রানের লক্ষ্যে নেমে আয়ারল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৬.৫ ওভারে ৫ উইকেটে ৪৩ রানে পরিণত হয় আইরিশরা। ষষ্ঠ উইকেটে জর্জ ডকরেল ও লরকান টাকারের ৪১ বলে ৪৬ রানের জুটিতে সাময়িক ধাক্কা কাটিয়ে ওঠে আয়ারল্যান্ড।
১৪তম ওভারের চতুর্থ বলে টাকারকে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আয়ারল্যান্ড। ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারে ৯ উইকেটে ১১৫ রানে পরিণত হয় আইরিশরা। অধিনায়ক পল স্টার্লিং আহত অবসর হয়ে মাঠ ছাড়ার কারণে এখানেই শেষ আয়ারল্যান্ডের ইনিংস। আট নম্বরে নামা জর্জ ডকরেলের ২৯ বলে ৪১ রানের ইনিংসটা শুধু আয়ারল্যান্ডের হারের ব্যবধানই কমাতে পেরেছে। অস্ট্রেলিয়ার নাথান এলিস, অ্যাডাম জাম্পা চারটি করে উইকেট নিয়েছেন। এলিস ৩.৫ ওভারে ১২ রান খরচ করেছেন। এক ওভার মেডেন দিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
নিয়মিত অধিনায়ককে ছাড়াই আজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। অনুশীলনে চোট পাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি মিচেল মার্শ। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেছেন ট্রাভিস হেড। টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস ২৯ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ৪৫ রান। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জর্জ ডকরেল, হ্যারি টেক্টর ও ম্যাথু হামফ্রিস। অস্ট্রেলিয়ার পেসার এলিস হয়েছেন ম্যাচসেরা।

ক্রিকেটে নিজেদের সোনালি অধ্যায় অনেক আগেই পেছনে ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বিগত শতাব্দীর সত্তর থেকে নব্বইয়ের দশকের ক্যারিবীয় ক্রিকেটের যে গৌরবগাথা, তা এখন শুধুই ইতিহাস। তারপরও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সংস্করণে অন্য রকম দল। এ কথা তারা প্রমাণ করেছে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি...
৩ ঘণ্টা আগে
২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছিল পেশোয়ার জালমি। যদিও তাঁকে বেঞ্চে বসিয়েই রেখেছিল পেশোয়ার। এবার নিলামে সেই একই ফ্র্যাঞ্চাইজি নিল বাংলাদেশের এই গতি তারকাকে। এই পিএসএলেই একই দলে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে গত অক্টোবরে নির্বাচিত হওয়ার পর থেকে খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। কদিন পরপর নানা ইস্যু চলে আসছে দেশের ক্রিকেটে। তিনি মনে করেন, ক্রিকেট বোর্ডের বাইরের একটি শক্তি অবিরত তাঁর পরিচালনা পর্ষদের কাজে ‘বিরক্ত’ করে চলেছে।
৫ ঘণ্টা আগে
১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার তাদের দলকে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই কলম্বোতে ক্রিকেট উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন বা বিমান খাতে।
৬ ঘণ্টা আগে