
দুবাইয়ে ৪ মার্চ রাতে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেই থেমে যায় অস্ট্রেলিয়ার পথচলা। ঠিক তার পরের দিন ওয়ানডে থেকে অবসর নেন স্টিভ স্মিথ। অবসরের ঘোষণা দেওয়ার দুই দিন পরই আইসিসির মাসসেরাদের তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।
আইসিসি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের মনোনয়নপ্রাপ্ত সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। এখানে স্মিথের প্রতিদ্বন্দ্বী গ্লেন ফিলিপস ও শুবমান গিল। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪০৬ রান করেছেন গিল। ভারতীয় এই ক্রিকেটার যে পাঁচ ম্যাচ গত মাসে খেলেছেন, সবই ওয়ানডে। পাঁচ ম্যাচে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন এই রান। ফেব্রুয়ারিতে গিলের দুটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। যার মধ্যে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। ১২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার।
স্মিথ ও ফিলিপস ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ও ২৩৬ রান করেছেন। দুজনেই খেলেছেন ৫টি করে ম্যাচ। ফিলিপসের ২৩৬ গড় নিঃসন্দেহে চোখ কপালে ওঠার মতো। পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই যে তিনি অপরাজিত ছিলেন। লাহোরে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিলিপস অপরাজিত থাকেন। শেষের দিকে কী পরিমাণ তাণ্ডব তিনি চালিয়েছেন, সেটা পাকিস্তানের ভুলে যাওয়ার কথা নয়। লাহোরের সেই ম্যাচটি ছিল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ।
শেষের দিকে ঝোড়ো ব্যাটিং ছাপিয়ে ফিলিপসের অতিমানবীয় ফিল্ডিং ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফিলিপস ব্যাকওয়ার্ড পয়েন্টে বাজপাখির মতো উড়ে ধরেছেন। ফিলিপস ক্যাচটি ধরেন বাঁ হাতে। কিউই এই ‘সুপারম্যান’ এরপর অবাক করেন বিরাট কোহলিকে। দুবাইয়ে ২ মার্চ সেই ব্যাকওয়ার্ড পয়েন্টে কোহলির ক্যাচ ডান দিকে উড়ে নিয়েছেন ফিলিপস।
২০১০-এর ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত স্মিথ খেলেছেন ১৭০ ওয়ানডে। ৪৩.২৮ গড়ে করেছেন ৫৮০০ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেন ৩৫ ফিফটি। ভারতের বিপক্ষে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ৯৬ বলে ৭৩ রান করে স্মিথ বোল্ড হয়েছেন মোহাম্মদ শামির ফুলটস বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। প্যাট কামিন্স খেলতে না পারায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছিল ভারত। সেবার স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ একই মাঠে আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।
৪২ মিনিট আগে
ব্রেট র্যান্ডেল নামটা খুব একটা পরিচিত হওয়ার কথাও নয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেট ও টি-টোয়েন্টি—সব সংস্করণে ৩০টির বেশি ম্যাচ খেলা এই ক্রিকেটারের এখনো নিউজিল্যান্ডের জার্সি পরার সুযোগ হয়নি। সেই র্যান্ডেল আজ নাম লেখালেন ইতিহাসের পাতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার
১ ঘণ্টা আগে
বাটলার বলেন, ‘আমি (সেই ম্যাচে) নেপালকে দেখেছি এবং আমার মনে হয় নেপাল খুব ভালো খেলেছে। উজবেকিস্তান খুবই শক্তিশালী। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের কারিগরি দক্ষতা এবং বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমি জানি তারা যেভাবে খেলবে তার ওপর ভিত্তি করে এটি একটি কঠিন ম
২ ঘণ্টা আগে
১১ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে গতকাল বাংলাদেশে এসেছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফরা। ঠিক তার পরের দিন ঢাকায় এসে পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ান-সাহিবজাদা ফারহানরা।
২ ঘণ্টা আগে