
ক্রীড়া সাংবাদিকদের কথা ভেবে একটি উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলার খবরাখবর নিয়ে কাজ করা যাঁদের পেশা, তাঁদের জন্য বৃত্তির ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রীড়া সাংবাদিককের বৃত্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মুলত ক্রীড়া সাংবাদিকতার উন্নয়ন ও পেশাদারিত্ব বাড়াতে এই কর্মসূচি চালু করতে যাচ্ছে সংস্থাটি। এ ছাড়া আরও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে বিসিবি। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন চালু করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে সেবা দেওয়া খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের জন্য পেনশন স্কিম চালুর লক্ষ্যে এরই মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অবদানকে স্বীকৃতি দিতে বিসিবি বার্ষিক পুরস্কার কর্মসূচি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এতে ক্রীড়া সাংবাদিকতার অবদানও অন্তর্ভুক্ত থাকবে। গতকালের সভায় দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ চালু করা হয়েছে। ‘বিসিবি প্লেয়ার ডাটা অ্যাপ’ দেশের সক্রিয় ঘরোয়া ক্রিকেটারদের বিস্তারিত পরিসংখ্যান সরবরাহ করবে সংশ্লিষ্টদের কাছে। অন্যদিকে ‘বিসিবি ক্লাউড সার্ভার অ্যাপ’ কোচ, বিশ্লেষক ও নির্বাচকদের জন্য খেলোয়াড়দের ভিডিও ও বিশ্লেষণধর্মী তথ্য সহজলভ্য করবে।
পাশাপাশি স্পিন বোলিং কোচ হিসেবে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে বিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের মেয়াদ বাড়ানো হয়েছে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে লিটন দাসের মেয়াদ শেষ হয়েছে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই সংস্করণের বিশ্বকাপ শেষেই। নতুন মেয়াদে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব সামলাবেন লিটন।
নাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত বছরে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় মিরাজকে। তাঁর অধীনে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপরও এই অলরাউন্ডারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আছে। বিতর্কের মাঝেই মিরাজের নেতৃত্বের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের ফল ২-১ দেখে অবশ্য পুরো চিত্রটা বোঝার উপায় নেই। ম্যাচ শেষে কোচ হ্যানসি ফ্লিকের সঙ্গে লামিনে ইয়ামালের সাময়িক অসন্তোষ, খেলোয়াড়কে একবার লাল কার্ড দেখিয়ে পরে তা বাতিল করা—নানা ঘটনায় আলোচিত হয়ে রইল এই ম্যাচ। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে মুখোমুখি
৩০ মিনিট আগে
আতলেতিকো মাদ্রিদকে তাদের মাঠে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে জয় নিয়ে মাঠ ছাড়ার পর লামিনে ইয়ামালকে অসন্তুষ্ট মনে হয়েছে। কোচ হানসি ফ্লিক ডাকলেও কোনো উত্তর না দিয়ে চলে যান ইয়ামাল। তবে ব্যাপারটা অত গুরুতর নয় বলে জানিয়েছেন ফ্লিক।
২ ঘণ্টা আগে
হারের বৃত্তে আটকে আছে পিন্ডিজ। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। হ্যাটট্রিক হারের পর সব বিভাগেই নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
২ ঘণ্টা আগে
সাধারণত ৩৫ বছর বা তার বেশি বয়স হলেই খেলোয়াড়েরা অবসর নেওয়া শুরু করেন। কিন্তু মাঝেমধ্যে এমন পরিস্থিতি আসে, তাঁরা বাধ্য হয়ে বিদায় বলতে বাধ্য হন। তাঁদেরই একজন ব্রাজিলের অস্কার। শারীরিক জটিলতার কারণে ৩৪ বছরেই থেমে গেল তাঁর ক্যারিয়ার।
৩ ঘণ্টা আগে