
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচেই বাংলাদেশি ক্রিকেটারদের দল মাঠে নামবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ। লাহোরে খেলছেন দুই বাংলাদেশি পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। আর রাতে পেশোয়ার জালমির মুখোমুখি হবে করাচি কিংস। পেশোয়ারে শরীফুল ইসলাম, নাহিদ রানার অভিষেক হলেও তানজিদ হাসান তামিমের এখনো পিএসএলে খেলার সুযোগ মেলেনি।
আইপিএলে আজ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পিএসএল, আইপিএলের রাতে ম্যাচ রয়েছে ইউরোপা লিগেরও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় (বাংলাদেশ সময়) | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| পিএসএল | ইসলামাবাদ-লাহোর | বেলা ৩টা ৩০ মিনিট | টি স্পোর্টস |
| পিএসএল | করাচি-পেশোয়ার | রাত ৮টা | টি স্পোর্টস |
| আইপিএল | কলকাতা-লক্ষ্ণৌ | রাত ৮টা | স্টার স্পোর্টস ১, ২ |
| উয়েফা ইউরোপা লিগ শেষ আট: প্রথম লেগ | বোলোনিয়া-অ্যাস্টন ভিলা | রাত ১টা | সনি স্পোর্টস ১ |
| উয়েফা ইউরোপা লিগ শেষ আট: প্রথম লেগ | এফসি পোর্তো-নটিংহাম | রাত ১টা | সনি স্পোর্টস ২ |

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সবশেষ ম্যাচেও চূড়ান্ত একাদশে ছিলেন মোহাম্মদ সালাহ। ১৮ মার্চ তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তুরস্কের গ্যালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। তবে গতকাল টুর্নামেন্টের আরেক ধাপে এসে সালাহকে মাঠেই নামানো হয়নি।
১ ঘণ্টা আগে
হংকংয়ের বিপক্ষে মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে একের পর এক গোল হজম করে বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচটা এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল যে ফল নিষ্পত্তি হয়েছে শ টাইব্রেকারে ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে উঠে গেল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আর্থিক নিয়ম ভাঙায় লেস্টার সিটির কাছ থেকে আগেই ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আপিলও করেছিল হামজা চৌধুরীর লেস্টার। তবে কাজের কাজ কিছু হয়নি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতবার পেশোয়ার জালমি নিলেও নাহিদ রানার টুর্নামেন্ট কেটেছে বেঞ্চে বসে। এবারও তাঁকে নিয়েছে পেশোয়ার। তবে পিএসএল অভিষেকটা মনে রাখার মতো হয়নি। এক বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের এই গতিতারকা।
৪ ঘণ্টা আগে