
২১ দিন ধরে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ‘লড়াই’ গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল, তা খারিজ করে তাদের (বাংলাদেশ) পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন সূচি ঘোষণা করেছে। তাতে আইসিসির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেসন গিলেস্পি।
৪ জানুয়ারি বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল, নিরাপত্তাইস্যুতে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের পাঠাবে না বিসিবি। পরবর্তীতে আইসিসির সঙ্গে বিসিবির দফায় দফায় চিঠি আদান-প্রদান, ভিডিও কনফারেন্স—কী ছিল না বাকি! ভারত থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে বিসিবি আপ্রাণ চেষ্টা করলেও আইসিসি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। বিসিবিও নিজেদের আগের সিদ্ধান্ত না বদলানোয় বিশ্বকাপে তাই খেলা হচ্ছে না বাংলাদেশের। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গিলেস্পি গতকাল লিখেছেন, ‘ভারতের বাইরে কেন বাংলাদেশ খেলতে পারবে না, এ ব্যাপারে আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে?’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল সংযুক্ত আরব আমিরাতে। গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দাবি মেনে আইসিসি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু এবার বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল, সেই ব্যাপারে ২১ জানুয়ারি আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় ১২-২ ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির সময় ভারতের দাবি আইসিসি মানলেও বাংলাদেশের সঙ্গে এবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাজে আচরণ করেছে বলে মনে করেন গিলেস্পি। পাকিস্তানের লাল বলের সাবেক প্রধান কোচ বলেন, ‘যত দূর মনে পড়ে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত অস্বীকৃতি জানিয়েছিল। তারা (ভারত) তখন পাকিস্তানের বাইরে খেলেছিল। এখন তাহলে (বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি না মানা) কীভাবে যৌক্তিক হতে পারে?’
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি না মেনে আইসিসি অন্যায় করেছে বলে মনে করেন শহীদ আফ্রিদিও। গত রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি পোস্ট দিয়েছেন। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলা নিয়ে স্কাই স্পোর্টস ক্রিকেটের একটি স্ক্রিনশট শেয়ার করে গিলেস্পি নিজের মন্তব্য পোস্ট করেছিলেন। পরে তিনি সেটা ডিলিট করে দিলেও মুহূর্তেই সেটার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে গিলেস্পি পাকিস্তানের লাল বলের প্রধান কোচ নিযুক্ত হয়েছিলেন। সেই বছরের ডিসেম্বরেই তিনি পদত্যাগ করেছিলেন।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে