
প্রথমবারের মতো এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান। ২২ সেপ্টেম্বর তারা খেলবে টি-টোয়েন্টি। ঐতিহাসিক এই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে জাপান।
কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিংকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জাপান। দলটির ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ৫৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮.১৮ গড় ও ১৩৯.৪১ স্ট্রাইকরেটে করেছেন ১৮৭১ রান। জাপানের একমাত্র ক্রিকেটার হিসেবে দুই সেঞ্চুরি করেছেন তিনি। জুন মাসে নির্বাচক প্যানেল কর্তৃক ২০২৬ মৌসুমের জন্য ঘোষিত জাতীয় দলের ক্রিকেটারদের তালিকা থেকে আছেন ১২ জন। এর সঙ্গে এ-দল থেকে আরও তিন ক্রিকেটার তসুয়োশি তাকাদা, জেক কুসুদা-নেইর্ন এবং অ্যালেস্টার কাদোভাকি-ফ্লেমিং যোগ দিয়েছেন।
ভারত সিরিজের ১৫ সদস্যের দলে আছেন জাপানের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলা ইবরাহিম তাকাহাশি। জাপানের জার্সিতে তিনি খেলেছেন ৫৬ টি-টোয়েন্টি। এক ফিফটিতে করেছেন ৬৮৪ রান। এশিয়ার দলটির হয়ে কেবল দুই ক্রিকেটার টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। আরেক জাপানি হলেন লাচলান ইয়ামামোতো-লেক। ৪২ ইনিংস খেলে করেছেন এক সেঞ্চুরি। জাপানিদের মধ্যে ইনিংস সর্বোচ্চ ১৩৪ রান করেছেন তিনি।
নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। এর আগে ২২ সেপ্টেম্বর তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে জাপান-ভারত ঐতিহাসিক ম্যাচ। এই ম্যাচ পরিচিতি পেয়েছে ‘সুজুকি কাপ’ নামে।
২০২৬ সালের এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়া শহরে হতে যাচ্ছে। জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটা ভারতের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ম্যাচ। শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করে ভারত এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে কদিন আগে।
ভারতের বিপক্ষে জাপানের টি-টোয়েন্টি দল
কেন্দেল কাদাওয়াকি-ফ্লেমিং, চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন গোউ-ইতো ডেভিস, কোহেই কুবোতা, ওয়াতারু মিয়াউচি, রেও সাকুরানো-থমাস, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, শোমা সুগায়া-স্লেটার, আলেকজান্ডার শিরাই-প্যাটমোর, লাচলান ইয়ামামোতো-লেক, মাকোতো তানিয়ামা, ইবরাহিম তাকাহাশি, তসুয়োশি তাকাদা, জেক কুসুদা-নেয়ার্ন, অ্যালেস্টার কাদাওয়াকি-ফ্লেমিং

পাকিস্তান ক্রিকেটে বিরাজ করছে অস্থির এক অবস্থা। লাগাতার ব্যর্থতায় বদলানো হচ্ছে কোচ। আসছেন নতুন অধিনায়কও। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচককে ধুয়ে দিলেন আজহার আলী।
২৩ মিনিট আগে
মাতৃভাষা বাংলা ও বর্ণমালাকে মূল উপজীব্য করে উন্মোচিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪১ মিনিট আগে
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) একেবারে নতুন নন মেহেদী হাসান মিরাজ। ৯ বছর আগে একবার দল পেয়েছিলেন। কিন্তু সেবার ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক ম্যাচও খেলা হয়নি। এবার বাংলাদেশের অলরাউন্ডার দল পেয়ে কদিন আগেই উড়াল দিলেন ওয়েস্ট ইন্ডিজে। শিগগিরই তাঁর অভিষেক হতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি
১ ঘণ্টা আগে
অক্টোবরে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজটি হবে ওয়ানডে সংস্করণে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে একটি টেস্টও খেলবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে