
বল জিয়াউর রহমানের প্যাডে লাগলেই জোরালো আবেদন হলো। কিন্তু আবেদন সাড়া দেননি আম্পায়ার। সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান হাসান মাহমুদ।
শুরুতে মনে হচ্ছিল বল ব্যাটে লেগেছে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বল সরাসরি প্যাডে আঘাত হেনেছে। তাতে সিদ্ধান্ত বদলে জিয়াকে আউট দেন অনফিল্ড আপম্পায়ার। সঙ্গে সঙ্গেই হাসানকে ঘিরে উল্লাসে মেতে উঠেন সতীর্থরা। উপলক্ষ্য, বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন হাসান।
সব মিলিয়ে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন অলক কাপালি; ২০০৩ সালে পেশোয়ারে। দ্বিতীয় হ্যাটট্রিকটা আসে আরও ১০ বছর পর। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন সোহাগ গাজী। এবার তাঁদের পাশে বসলেন হাসান।
হ্যাটট্রিক করার পথে প্রথমে ইসমত আলমকে বোল্ড করেন হাসান। পরের বলেই কাইস আহমদকে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দী করেন। তাতেই জেগেছিল হ্যাটট্রিকের সম্ভবনা। এরপর জিয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলে টানা তিন উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই পেসার।
হাসানের হ্যাট্রটিকের আবুধাবী টেস্টে লিড নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে হারিয়ে ২১৪ রান করেছিল আফগানিস্তান। তৃতীয় দিনের শুরুতেই আফগানি শিবিরে আঘাত হানেন ইবাদত হোসেন। ৩২ রান করা ইকরাম আলিখিলকে বোল্ড করেন তিনি। এরপর হাসানের হ্যাটট্রিকে মুহূর্তেই বিপর্যয় নেমে আসে স্বাগতিক ব্যাটিং লাইনে। ২২০ রানে অষ্টম উইকেট হারায় আফগানিস্তান।

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি।
৮ মিনিট আগে
লিটন দাস ক্যাচ ধরার পরপরই করলেন আবেদন। হাসান মাহমুদ ঘুরে তাকাতেই আম্পায়ার আলাউদ্দিন পালেকের আঙুল তুলে দিলেন। আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার ইয়ামিন আহমাদজাই রিভিউ নিয়ে শুধু হাসানের অপেক্ষাই বাড়ালেন। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়তেই হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে সিজদা দিয়েছেন।
২৯ মিনিট আগে
দিনের প্রথম সেশনে উইকেট পড়ল ৮টি। আফগানিস্তানের ৬টার বিপরীতে বাংলাদেশ হারাল দুটি। বড় লিড নেওয়ায় সেশনটা হয়ে থাকল সফরকারীদের।
২ ঘণ্টা আগে
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
৩ ঘণ্টা আগে