
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডাবল সেঞ্চুরির আক্ষেপ করেছিলেন মাহমুদুল হাসান জয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনা যেখানে জ্বলজ্বল করছিল, জয় সেটা পারেননি। আজ চতুর্থ দিনে বাংলাদেশের বড় ব্যবধানে জয়ের পরও একই আক্ষেপে পুড়ছেন তিনি।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে এ বছরের এপ্রিলে টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারছিলেন না জয়। সেই সিলেটে সাড়ে ৬ মাস পর তিনি ফিরেছেন দারুণভাবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৮৬ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সিরিজের প্রথম টেস্ট আজ চতুর্থ দিনেই ইনিংস ও ৪৭ রানে জিতেছে স্বাগতিকেরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় আফসোস করেছেন তাঁর মিস হয়ে যাওয়া ডাবল সেঞ্চুরি নিয়ে। ২৫ বছর বয়সী বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘ডাবল সেঞ্চুরি না পাওয়ায় হতাশ। দিন শেষে আমরা ভালো খেলেছি। সব মিলিয়ে খুশি।এই উইকেট (প্রথম টেস্টের উইকেট) ব্যাটিংয়ের জন্য ভালো। সাধারণ ট্যাকটিকসেই এগিয়েছি।’
বাংলাদেশের হাসান মুরাদ এবং আয়ারল্যান্ডের জর্ডান নিল, ক্যাড কারমাইকেল—সিলেটে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয়েছে এই তিন ক্রিকেটার। সেখানে মুশফিকুর রহিম ৯৯ টেস্ট খেলে ফেলেছেন। শততম টেস্ট তিনি খেলবেন মিরপুরে। সিলেটে আজ চতুর্থ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় বলেন, ‘মুশফিকের শততম টেস্ট নিয়ে রোমাঞ্চিত।’
আন্তর্জাতিক ক্রিকেটে জয় টেস্টেই শুধু নিয়মিত খেলেন। এর আগে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও সেই ম্যাচগুলো ২০২৩ সালে এশিয়ান গেমসে খেলেছিলেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৯ টেস্টে ২৭.০২ গড়ে করেন ৯৪৬ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ২ সেঞ্চুরি ও ৪ ফিফটি। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ও চার দিনের ক্রিকেটেও তিন অঙ্ক ছুঁয়েছেন।
ইনিংস ও ৪৭ রানে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ১৯ নভেম্বর। ক্যারিয়ারের শততম টেস্টটা মুশফিক কীভাবে রাঙিয়ে দেন, ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই সেটা দেখতে উন্মুখ হয়ে আছেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩৭ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে