
বোর্নমাউথ-ম্যানচেস্টার সিটি ম্যাচের শেষ বাঁশি বাজার পরই উৎসব লন্ডনের লাল অংশে। বুঝতেই পারছেন এখানে আর্সেনালের কথা বলা হচ্ছে। ২২ বছর পর যে শিরোপার অপেক্ষা, অবশেষে সেই অপেক্ষা ফুরোল গানার্সদের। ২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী দলকে অভিনন্দন জানালেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা।
ভাইটালিটি গ্রাউন্ডে গত রাতে বোর্নমাউথ-ম্যানচেস্টার সিটি ম্যাচ ১-১ ড্র হওয়ার পরই প্রিমিয়ার লিগের শিরোপা উঠে যায় আর্সেনালের হাতে। প্রিমিয়ার লিগের প্রত্যেক দলই ৩৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। গত রাতের ড্রয়ের পর সিটির পয়েন্ট ৭৮। আর্সেনালের পয়েন্ট ৮২। যদি আর্সেনাল শেষ ম্যাচ হেরেও যায়, তবু তারা চ্যাম্পিয়ন। কারণ, সিটি বড়জোড় ৮১ পয়েন্ট পাবে।
দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর আর্সেনাল দল নিজেদের অনুশীলন গ্রাউন্ডে উদযাপন করেছে। গানার্স মিডফিল্ডার ডেকলান রাইস সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, ‘আমি আপনাদের বলেছিলাম। অবশেষে আমরা পেরেছি।’ ২০০৩-০৪ মৌসুমের পর ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়ার কারিগর মিকেল আর্তেতা। তাঁর অধীনে গানার্সরা অনেকবার চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি গিয়েও শিরোপা ফস্কে গেছে। যে আর্তেতা এক সময় ছিলেন গার্দিওলার সহকারী, গত রাতে তাঁকে (আর্তেতা) অভিনন্দন জানিয়ে সিটি কোচ বলেন, ‘ মিকেলকে অভিনন্দন। আর্সেনালকে অভিনন্দন। শিরোপাটা তাদের প্রাপ্য।’
২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনাল-ম্যান সিটির। গত রাতে বোর্নমাউথকে যদি সিটি হারাতে পারত, তাহলে অপেক্ষা করতে হতো ২৪ মে। যা চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিন। গত রাতে বোর্নমাউথ স্ট্রাইকার এলি জুনিয়র ক্রুপি ম্যাচে প্রথম গোল করেন। একেবারে শেষ মুহূর্তে এসে (৯০ মিনিটের পর ৪ মিনিট) আর্লিং হালান্ডের গোলে সমতায় শেষ করে সিটি।
বোর্নমাউথের বিপক্ষে ড্র করার পর গার্দিওলার কণ্ঠে ঝরেছে আক্ষেপও। একই সঙ্গে তিনি আর্সেনালের ভূয়সী প্রশংসা করেছেন, ‘আমরা খুব কাছাকাছি ছিলাম। ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে মিকেল আর্তেতা এবং সকল স্টাফ, খেলোয়াড় ও সমর্থকদের প্রিমিয়ার লিগ জয়ের জন্য অভিনন্দন জানাই। তাদের এই শিরোপাটা প্রাপ্য।’
২০১৯ সাল থেকে আর্সেনালের কোচের দায়িত্বে থাকা মিকেল আর্তেতা সাত বছরে এই নিয়ে গানার্সদের চারটি শিরোপা এনে দিয়েছেন। ২০১৯-২০ মৌসুমে এফএ কাপ, ২০২০ ও ২০২৩ সালে দুটি কমিউনিটি শিল্ডের পর গত রাতে গানার্সরা জিতল পরম আরাধ্য প্রিমিয়ার লিগ শিরোপা। ২০০৩-০৪ মৌসুমে ১৩তম প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর গত রাতে ১৪ বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল আর্সেনাল।

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৪ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১৯ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
২৯ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে