
একই সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ হবে কাল। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের ছেলেদের দল। আর রাজশাহীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে বিভিন্ন ম্যাচ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল এর আগে ৪ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছে। তবে বাংলাদেশে এসে এবারই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছেন লঙ্কান নারী ক্রিকেটাররা। জ্যোতির মতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই সারতে পারবেন তাঁরা।যেখানে ১২ জুন ইংল্যান্ডে শুরু হচ্ছে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সিরিজের প্রথম ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজটা আমাদের জন্য খুব ভাল একটা প্রস্তুতি হবে। এর আগে বিশ্বকাপের আগে আমরা আন্তর্জাতিক সিরিজ সেভাবে পাইনি। এবার পাচ্ছি। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য এটা আমাদের দলের জন্য বড় সুযোগ। নির্বাচকেরা সবকিছু বিবেচনা করেই দলটা দিয়েছেন।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। শুধু তা-ই নয়, আগামীকাল রাজশাহীতে যে সিরিজের প্রথম ওয়ানডে হবে, সেটা নারী-পুরুষ মিলিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে এই ভেন্যুতে। এর আগে বিভিন্ন সময় রাজশাহীতে ম্যাচ হলেও সেগুলো ছিল বয়সভিত্তিক। অবশেষে আগামীকাল এই মাঠে হতে যাচ্ছে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। সিরিজ শুরুর আগে আজ লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর সঙ্গে ট্রফি উন্মোচন করেছেন জ্যোতি। সংবাদ সম্মেলনে এরপর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেসব ক্রিকেটাররা সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন, তাদের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। আমরা অবশ্যই যখন সিরিজ খেলতে যাচ্ছি, প্রথম অগ্রাধিকার আমাদের সিরিজ। আমাদের ভালো প্রস্তুতিও আছে। রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছি। এখানকার উইকেট অনেক ভাল। আবহাওয়াও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে।’
বাংলাদেশে ঐতিহাসিক এই সিরিজ জিততে উন্মুখ হয়ে আছেন আতাপাত্তু। সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা এর আগে এই মাঠে কখনো খেলিনি। এই মাঠটা আন্তর্জাতিক ভেন্যু নয়। কিন্তু সবকিছু অনেক ভাল। আশা করি, আমরা এখানে ভাল খেলব। সিরিজের প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এটা দুই দলের জন্যই। কারণ, সামনে বিশ্বকাপ। দর্শকেরাও তেমন প্রত্যাশা করছেন। এই মাঠটা ব্যাটারদের সুবিধা দিতে পারে। তাই আমরা সিরিজটা জিততে চেষ্টা করব। বাংলাদেশও তাদের দেশের মাঠে ভাল করার চেষ্টা করবে। শ্রীলঙ্কাও আলাদা করে ভাবছে না।’
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডেই রাজশাহীতে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে এই তিন ম্যাচ। এরপর টি-টোয়েন্টি সিরিজও হবে দিনের আলোয়। ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি বেলা দেড়টায় শুরু হবে।

প্রিমিয়ার লিগে যেখানে শেষের রোমাঞ্চ জমে উঠেছে, সেখানে বুন্দেসলিগায় শিরোপার আনন্দে ভাসছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে আজ ঘরের মাঠে ৪-২ ব্যবধানে হারিয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে তারা। লিগে আরও ৪ ম্যাচ বাকি থাকতেই ৭৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করল ৩৫তম শিরোপা। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরুতে গোল হজম করলেও প্রথমা
৭ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের তালিকা করা হলে নিশ্চিতভাবে প্রথম সারিতেই থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে তাঁর অবদান অপরিসীম। তবে লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে যেতে ভিনিকে লম্বা পথ পাড়ি
৮ ঘণ্টা আগে
লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পরই তাঁকে নিয়ে উন্মাদনা বেড়েছে মার্কিন মুলুকে। তাঁর সঙ্গে সেলফি তুলতে ভক্ত-সমর্থকদের ভিড় বেড়ে যায়। এমনকি ২০২৪ কোপা আমেরিকায় আর্জেন্টিনার ম্যাচের দিন ‘মেসির ১০ নম্বর’ জার্সি পরিহিত অসংখ্য দর্শক দেখা গেছে। যে ভেন্যুতেই মেসি খেলেন, সেই স্টেডিয়ামের গ্যালার
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সময়ে দুশ্চিন্তায় পড়েছে জার্মানি। বিশ্বকাপে নাও খেলতে পারেন দলের অন্যতম সেরা এক তারকা।
৯ ঘণ্টা আগে