
বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
গতকাল তারা ১-০ গোলে জিতেছে ফকিরেরপুল ইয়ংমেন্সকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হওয়া খেলায় ব্রাদার্সের পক্ষে গোলটি করেন পাকিস্তানি মিডফিল্ডার হায়ান খাট্টাক। নববর্ষের দিনে মাঠে পৌঁছতে দুই দলই দেরি করায় খেলা শুরু হয়ে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে।
শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু দলটির আক্রমণগুলো সুবিধা করতে পারছিল না। ৩৬ মিনিটে শায়েক দোস্তের জোরাল শট রুখে দেন ফকিরেরপুল গোলরক্ষক সাজু আহমেদ। বিরতির পর তারা আরও চড়াও হয়ে খেলে। ৫৯ মিনিটে মোজাম্মেল হোসেনের প্রচেষ্টাও আটকে দেন সাজু। তবে ৭০ মিনিটে ম্যাচের আর আটকানো যায়নি। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া হায়ান খাট্টাকের দুর্দান্ত শট ছোঁয়া জালের। উল্লাসে মেতে ওঠে ব্রাদার্স শিবির।
চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সুপার ফোরে উঠল ব্রাদার্স।
দিনের আরেক খেলায় রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে পিডব্লিউডিকে। এই জয়ে সুপার ফোরের আশা জিইয়ে রেখেছে রহমতগঞ্জ। আবাহনীর সঙ্গে দলটির পয়েন্ট সমান ৫ হওয়ায় ২৮ এপ্রিল দুই দলের শেষ ম্যাচ শেষে বোঝা যাবে কারা উঠবে সুপার ফোরে।

বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৪ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
৫ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
কারও কারও কাছে তিনিই সর্বকালের সর্বসেরা ফুটবলার। বলা হচ্ছে ফুটবলের স্বর্গীয় প্রতিভা ডিয়েগো ম্যারাডোনার কথা। অসাধারণ ফুটবলার হলেও তাঁর বেড়ে ওঠার গল্পটা তৃতীয় বিশ্বের হাজারো পোড় খাওয়া মানুষের মতোই।
৭ ঘণ্টা আগে