
সবার আগে ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিশ্চিত করল জাপান। এই নিয়ে টানা আটবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে উঠল জাপান।
২০২৬ ফুটবল বিশ্বকাপের এশিয়া অঞ্চলের ‘সি’ গ্রুপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে আজ মুখোমুখি হয়েছিল জাপান-বাহরাইন। সাইতামা স্টেডিয়ামে বাহরাইনকে ২-০ গোলে হারিয়েছে জাপান।জাপান-বাহরাইন ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। ম্যাচে প্রথম গোল হয়েছে ৬৬ মিনিটে। তাকেফুসো কুবোর অ্যাসিস্টে গোল করেন দাইচি কামাডা। কুবো এরপর ৮৭ মিনিটে জাপানের দ্বিতীয় গোল করেছেন।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে চার দল মূল পর্বের টিকিট কেটেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-এই তিন দল আয়োজকসূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। জাপান বাছাইপর্ব উতড়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
বাহরাইনকে হারিয়ে এশিয়া অঞ্চলের ‘সি’ গ্রুপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে শীর্ষে থাকা পোক্ত করল জাপান। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। তারাও খেলেছে ৭ ম্যাচ। এই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ জুন খেলবে জাপান। তার আগে ২৫ মার্চ জাপান খেলবে সৌদি আরবের বিপক্ষে। আর ১০ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে জাপান।
বাছাইপর্বের তৃতীয় ধাপে এশিয়ার দলগুলো তিনটি গ্রুপে খেলছে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর গ্রুপের তৃতীয় ও চতুর্থ হওয়া ছয়টি দল চতুর্থ রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দলও বিশ্বকাপের টিকিট কাটবে। আর প্রত্যেক গ্রুপের রানার্সআপ দল পঞ্চম রাউন্ডে খেলবে হোম এন্ড অ্যাওয়ে প্লে-অফে। আর জয়ী দল ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলবে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৯ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে